মধ্যপ্রাচ্যের প্রভাব ভারতে! বুধবার ১৩৪২ পয়েন্ট পড়ল সেনসেক্স

0
33

ওয়েব ডেস্ক : ফেব্রুয়ারির শেষ থেকে উত্তপ্ত পশ্চিম এশিয়া। ইরান (Iran) ও আমেরিকা (America)-ইজরায়েল (Israel) যুদ্ধের প্রভাব পড়েছে গোটা বিশ্বে। এর প্রভাব থেকে রেহাই পায়নি ভারতও (India)। ইতিমধ্যে দেশে গ্যাসের দাম বেড়ে গিয়েছে। তেলের দামও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আর মধ্যপ্রাচ্যের প্রভাব এসে পড়েছে ভারতের দালাল স্ট্রিট বা শেয়ার বাজারেও (Share Market)।

বুধবার সেনসেক্স (Sensex) পড়েছে ১৩৪২.২৭ পয়েন্ট। আগের থেকে ১.৭২ শতাংশ পয়েন্ট পড়েছে। যার ফলে দিনের শেষে সেনসেক্স গিয়ে দাঁড়িয়েছে ৭৬.৮৬৩.৭১ পয়েন্টে। এছাড়া পতন হয়েছে নিফটি৫০ (Nifty50)-রও। তা পড়েছে ৩৯৫ পয়েন্ট। তা পড়েছে ১.৬৩ শতাংশ। এর ফলে নিফটি এসে দাঁড়িয়েছে ২৩, ৮৬৬.৮৫ পয়েন্টে। এর প্রভাব এসে পড়েছে অন্যান্য শেয়ারগুলিতেও।

আরও খবর : খুলে বেরিয়ে গেল নোজ গিয়ার! ল্যান্ডিংয়ের সময় ফের দুর্ঘটনা এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানে

বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে যেভাবে যুদ্ধ চলছে, যেভাবে তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে, তার প্রভাব এসে পড়েছে ভারতের বাজারে। অন্যদিকে আবুধাবির ন্যাশনাল অয়েল সংস্থার উপর হামলা চালিয়েছে ইরান (Iran)। যার ফলে সংযুক্ত আরব আমিশাহী এই কোম্পানি বন্ধ করে দিয়েছে। এছাড়া আগেই সৌদি, বাহারিন ও কাতারে প্রাকৃতিক তেল ও গ্যাস উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছিল। আর আবুধাবির সংস্থা বন্ধ হওয়ার পরেই মধ্যপ্রাচ্যে ৭৫ শতাংশ তেল ও গ্যাস উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে বলে খবর। এর ফলে বিশ্বে এর বড় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর ভারতে বাড়তি জ্বালানি সরবরাহের ব্যবস্থা দ্রুত না করলে অর্থনীতি থমকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতর মধ্যে শেয়ারবাজারে বড় পতন দেখা গিয়েছে।

এদিকে, শেয়ার বাজারের একাধিক স্টকের দাম পড়েছে। কিন্তু, দেখা যাচ্ছে আদানি গ্যাস লিমিটেডের শেয়ারের দাম বেড়েছে। তা ১৯.৯৯ শতাংশ বেড়েছে। যেটাকে অস্বাভাবিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রশ্নে উঠছে, কেন লগ্নিকারীরা আদানি টোটাল গ্যাসের শেয়ার কেনার জন্য ঝাঁপিয়ে পড়লেন, এমন মন্দার বাজার সত্বেও? অন্যদিকে, আশঙ্কার বিষয় হচ্ছে, সরকার যদি বর্তমান পরিস্থিতির উপর দ্রুত পদক্ষেপ যদি না করে, তাহলে ভারতের অনেক কিছুর দাম বাড়তে পারে। যার ফলে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here