14.9 C
New York

ভারতে বেড়ে গেল খুচরো মূল্যবৃদ্ধি!

Must Read

ওয়েব ডেস্ক : ভারতে (India) বাড়ল খুচরো মূল্যবৃদ্ধি (Inflation)। কনজিউমার প্রাইস ইন্ডেক্স (CPI)-এর তথ্য বলছে, ২০২৬ সালের জানুয়ারির তুলনায়, ফেব্রুয়ারিতে দেশে মূল্যবৃদ্ধি বেড়েছে। আশঙ্কা করা হচ্ছে, ভবিষ্যতে খুচরো মূল্যবৃদ্ধি আরও অনেকটা বেড়ে যেতে পারে। মিনিস্ট্রি অফ স্ট্যাটিসটিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশ-এর তথ্য বলছে, গত জানুয়ারিতে ভারতে মূল্যবৃদ্ধি ছিল ২.৭৪ শতাংশ। কিন্তু, ফেব্রুয়ারিতে তা অনেকটা বেড়ে গিয়েছে। তা বেড়ে হয়েছে ৩.২১ শতাংশ।

বেশ কিছু সময় ধরে বেশ কিছু জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। খাবার থেকে শুরু করে সোনা, রুপো, অনেক কিছু দাম বৃদ্ধি পয়েছে। গত জানুয়ারি ২.১৩ শতাংশ ছিল খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি। ফেব্রুয়ারিতে সেটা বেড়ে হয়েছে ৩.৪৭ শতাংশ। তবে যে মূল্যবৃদ্ধি বেড়েছে তা রিজার্ভ ব্যাঙ্কের বেঁধে দেওয়া ৪ শতাংশের থেকে কম।

আরও খবর : ‘জ্বালানির সঙ্কট নেই’ সংসদে দাবি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রীর

মূলত এই মূল্যবৃদ্ধি (Inflation) যদি ২ থেকে ৬ শতাংশের মধ্যে থাকে, তাহলে সেটিকে সহনশীল হিসেবেই ধরা হয়। কিন্তু যে রিপোর্ট (Report) সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে গত জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারি মাসে মূল্যবৃদ্ধি অনেকটা বেড়ে গিয়েছে। মূলত ২০২৪ সালকে বেস ইয়ার ধরে এই মূল্য বৃদ্ধি মাপা হয়েছে।

অন্যদিকে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। যার প্রভাব পড়েছে গোটা বিশ্বে। তেলের দাম অনেকটাই বেড়ে গিয়েছে ব্যারেল প্রতি। সেক্ষেত্রে ডলারের তুলনায় রেকর্ড পতন হয়েছে টাকার। এমন পরিস্থিতিতে খুচরো মূল্য আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। আর তা বাড়লে সমস্যার মধ্যে পড়বেন সাধারণ মানুষ

দেখুন অন্য খবর :

Latest News

স্বাধীনতার পর রেকর্ড ভোটদান বাংলায়! নির্বাচন শেষে কী বললেন জ্ঞানেশ কুমার?

কলকাতা: বিক্ষিপ্ত অশান্তি হলেও মোটের উপর শান্তিতে মিটল পশ্চিমবঙ্গের দ্বিতীয় ও শেষ দফার নির্বাচন (West Bengal Election 2nd Phase)।...

More Articles Like This