21.2 C
New York

আকাশসীমাকে দুর্ভেদ্য করে তুলতে আরও এস-৪০০ কিনছে ভারত!

Must Read

ওয়েব ডেস্ক : পশ্চিম এশিয়ায় ভয়াবহ পরিস্থিতি। সেখানে বারুদের গন্ধ ছড়িয়েছে চারিদিকে। এমন অবস্থায় ভারতের আকাশের নিরাপত্তা বাড়াতে তৎপর হল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, আরও এস-৪০০ (S-400) কিনতে চলেছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক (Ministry of Defence)। ৫ স্কোয়াড্রন এই অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম (Air Defence System) কেনা হতে পারে। জানা যাচ্ছে, বায়ুসেনার এই প্রস্তাব দ্রুত পাঠানো হতে পারে।

এস-৪০০ (S-400)-এর দাপট ইতিমধ্যে গোটা বিশ্ব দেখেছে। পাকিস্তানের বিভিন্ন মিসাইল ও বিমান ধ্বংস করেছে এই মিসাইল। আর মধ্যাপ্রাচ্যের পরিস্থিতির কথা মাথায় রেখে এই মিসাইলের সংখ্যা আরও বাডা়তে চলেছে ভারত। পূর্ব ও পশ্চিম সীমান্তেও এস-৪০০ মোতায়েন করতে চাইছে ভারত। এই কারণে দেশের আকাশসীমাকে দুর্ভেদ্য করে তুলতে আরও এই মিসাইল কিনতে চাইছে কেন্দ্রীয় সরকার।

আরও খবর : মধ্যপ্রাচ্যের আঁচ শেয়ারবাজারে! লাখ লাখ কোটি টাকা হারালেন বিনিয়োগকারীরা

উল্লেখ্য, চীনের সঙ্গে সংঘাতের কারণে ২০১৮ সালে ৫.৫ বিলিয়ন ডলারের ৫টি এস-৪০০ কেনার চুক্তি করেছিল ভারত (India)। রাশিয়ার সঙ্গে এই চুক্তি হয়েছিল। কিন্তু ভারতের হাতে মাত্র ৩টি সুদর্শন এসেছে। বাকি দু’টি সরবরাহ করা হতে পারে ২০২৬-২০২৭ সাল নাগাদ। তার মাঝে, নতুন করে এস-৪০০ কেনার বিষয়ে আলোচনা শুরু করল ভারত।

আসলে, এই ‘সুরক্ষাকবচ’ তৈরি করেছে রাশিয়া। ৬০০ কিলোমিটার দূর থেকে আসা যে কোনও ক্ষেপনাস্ত্র চিহ্নিত করতে সক্ষম এই অস্ত্র। ৪০০ কিলোমিটার দূরে ক্ষেপণান্ত্র নিষ্ক্রিয় করতে সক্ষম এই অস্ত্র। বর্তমানে রাজস্থান, পাঞ্জাব ও উত্তর-পূর্বে তিনটি এস-৪০০ মোতায়েন করা হয়েছে। এবার বিশ্বজুড়ে যুদ্ধের দামামা বাজতেই অনেক বেশি করে এই মিসাইল কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

দেখুন অন্য খবর :

Latest News

শেষলগ্নে নিজের কেন্দ্রে একাধিক প্রচার করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়

ওয়েব ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) কথা মাথায় রেখে প্রার্থীদের সমর্থনে জেলায় জেলায় প্রচার...

More Articles Like This