পশ্চিম এশিয়ার পরিস্থিতির কারণে কত টাকা ক্ষতি হল দেশের শেয়ার বাজারে?

0
37

ওয়েব ডেস্ক : উত্তপ্ত পরিস্থিতি পশ্চিম এশিয়ায় (West Asia)। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের (Iran) উপর হামলা চালিয়েছিল আমেরিকা (America) ও ইজরায়েল (Israel)। এর এই যুদ্ধের প্রভাব পড়েছে গোটা বিশ্বে। ভারতের শেয়ার বাজারও (Indian Share Market) এর থেকে মুক্তি পায়নি। গত কয়েকদিনে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়েছে সেনসেক্স (Sensex) ও নিফটি৫০-তে (Nifty)। কিন্তু আপনি কী জানেন গত কয়েকদিকে কত লক্ষ কোটি টাকা উধাও হয়ে গিয়েছে ভারতীয় শেয়ার বাজার থেকে?

২৮ ফেব্রুয়ারিতে হামলায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খেমানেইয়ের। কিন্তু, এই হামলায় দমে যায়নি ইরান (Iran)। তারা পাল্টা হামলা শুরু করেনি তারা। এই সব কারণে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এদিকে হরমুজ প্রণালীও বন্ধ করে দিয়েছে ইরান। যার ফলে সেখান থেকে তেল ও পণ্য সরবরাহকারী জাহাজগুলি চলাচল বন্ধ হয়ে গিয়েছে।

আরও খবর : ৬ মাস পর জেলমুক্তি! সোনম ওয়াংচুককে কেন আটকে রেখেছিল কেন্দ্র? দেখুন

এর ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ছাড়িয়ে গিয়েছে ১০০ ডলার। এর প্রভাব পড়ছে বিশ্বের একাধিক দেশে। এদিকে এর থেকে মুক্তি পায়নি ভারতের দালাল স্ট্রিটও (Indian Share Market) । গত কয়েকদিনে রক্তাক্ত হয়ে পড়েছে সেনসেক্স ও নিফটি।

জানা যাচ্ছে, গত ২৭ ফেব্রুয়ারি থেকে ৬ হাজার ৭২৩ পয়েন্ট কমেছে সেনসেক্স। তা কমেছে ৮.২৭ শতাংশ। গত শুক্রবার শেষ ট্রেডিংয়ে সেনসেক্স পড়েছিল ১৪৭০ পয়েন্ট। চলতি সপ্তহের পাঁচ সেশনের মধ্যে চার সেশনে সূচকের পয়েন্ট কমেছে প্রায় ৫ শতাংশ। এর ফলে ভারতের শেয়ার বাজারে ক্ষতি হয়েছে ৩৩ ট্রিলিয়নের বেশি টাকা। ভারতীয় মুদ্রায় যা ৩৩ লক্ষ ৬৮ হাজার ৪১৯ কোটি টাকা।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here