ওয়েব ডেস্ক : মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) পিছনে ফেললেন গৌতম আদানি (Gautam Adani)। এশিয়ার ধনীতম ব্যক্তি হলে তিনি। ব্লুমবার্গের (Bloomberg) ‘বিলিয়নিয়ার্স ইনডেক্স’ (Billionaires Index)-এর তথ্য বলছে, বর্তমানে গৌতম আদানির সম্পদের পরিমাণ ৯২.৬ বিলিয়ন ডলার। সেখানে মুকেশ আম্বানির সম্পদ হল মাত্র ৯০.৮ বিলিয়ন ডলার।
মূলত, দুই শিল্পপতির মধ্যে ধনসম্পদ নিয়ে লড়াই চলছিল। শেয়ার বাজার থেকে শুরু করে ব্যবসায়িক মূল্যায়নের কারণে ধনীদের তালিকায় তাঁদের অবস্থান বার বার বদলেছে। কিন্তু, এশিয়ার ধনীতম ব্যক্তি হিসেবে শীর্ষে উঠে এসেছেন গৌতম আদানি। তবে এই দুই শিল্পপতি এখনও বিশ্বের ধনীতম ব্যাক্তির তালিকায় এখনও রয়েছেন প্রথম ২৫ জনের মধ্যে।
আরও খবর : ত্রিপুরায় ধাক্কা বিজেপির, এডিসিতে ঝড় তিপ্রা মোথার! শূন্যে বাম-কংগ্রেস
ব্লুমবার্গের তথ্য বলছে, তালিকায় ১৯তম স্থানে রয়েছেন গৌতম আদানি (Gautam Adani)। আর ২০তম স্থানে রয়েছেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তবে এই তালিকায় এখনও আধিপত্য বজার রেখেছেন ইলন মাস্ক। তিনি হলেন ৬৫৬ বিলিয়ন ডলারের মালিক। এর পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন ল্যারি পেজ। তিনি ২৮৬ বিলিয়ন ডলারের মালিক। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন জেফ বেজোস। তিনি ২৬৯ বিলিয়ন ডলারের মালিক।
এদিকে গৌতম আদানি এবং মুকেশ আম্বানির পর ভরতের ধনীদের তালিকায় রয়েছেন লক্ষ্মী মিত্তল। তিনি ৩৬.৯ বিলিয়ন ডলারের মালিক। ধনীদের তালিকায় তিনি রয়েছেন ৬২ নম্বর স্থানে। এর পরে রয়েছেন শিব নাদা। তাঁর সম্পত্তির পরিমাণ ৩৩.৫ বিলিয়ন ডলার। তার পরেই রয়েছেন শাপুরজি মিস্ত্রি ও তাঁর পরিবার। তাঁদের সম্পত্তির পরিমাণ ৩৩.২ বিলিয়ন ডলার।
বলে রাখা দরকার, ধনীদের তালিকা নিয়মিত পরিবর্তন হয়। তা নির্ধারিত হয় শেয়ার বাজারের ওঠানামা ও কোম্পানির মূল্যায়নের উপর। ফলে এই তালিকা আবার ভবিষ্যতে পরিবর্তনও হতে পারে।
দেখুন অন্য খবর :
