21.8 C
New York

জল্পনার অবসান, NCP-র হাল ধরলেন সুনেত্রা পওয়ার

Must Read

ওয়েব ডেস্ক : বেশ কিছু সময় আগে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (NCP)-র প্রধান অজিত পাওয়ারের (Ajit Pawar)। তার পরেই দলের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। কে ধরবে দলের হাল? তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার দলের জাতীয় সভাপতির দায়িত্ব তুলে দেওয়া হল অজিতের স্ত্রী সুনেত্রা পওয়ার (Sunetra Pawar)-এর হাতে।

এ নিয়ে প্রবীণ নেতা প্রফুল প্যাটেল জানান, সর্বসম্মত সিদ্ধান্তেই এই পদে বসানো হয়েছে তাঁকে। দায়িত্ব পাওয়ার পর সমাজমাধ্যমে আবেগঘন বার্তা দেন সুনেত্রা (Sunetra Pawar)। তিনি লেখেন, মহারাষ্ট্রের উন্নয়ন ও মানুষের কল্যাণে অজিত পওয়ারের যে অঙ্গীকার ছিল, সেটাই তাঁর পথনির্দেশ হবে। স্বামীর অসমাপ্ত কাজ শেষ করাই এখন তাঁর প্রধান লক্ষ্য বলে জানান তিনি। কৃষক, মহিলা, যুব ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের আশ্বাসও দিয়েছেন নতুন সভাপতি।

আরও খবর : সাফাই কর্মীদের মাসিক বেতন ১ লাখ! ভারতের কোন রাজ্যে? জানলে অবাক হবেন

গত ২৮ জানুয়ারি বিমানে করে বারামতীর উদ্দেশে রওনা দিয়েছিল অজিত পাওয়ারের বিমান। প্রথম দিকে সব ঠিকঠাক ছিল। কিন্তু উড়ানের ২৪ ঘ্টা পর তা সঙ্কেত পাঠানো বন্ধ করে দেয়। এর পরে সঙ্কেত ফিরলেও কোনও যোগাযোগ করা যায়নি বিমানের সঙ্গে।

পরে জানা যায়, সেই সময়েই ঘটেছিল দুর্ঘটনাটি। এর পরেই অজিত পাওয়ারের (Ajit Pawar) মৃত্যুর খবর পাওয়া যায়। তাঁর মৃত্যুর পর এনসিপি অভিভাবকহীন হয়ে পড়েছিল। ফলে দলের হাল কে ধরবে তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু, স্বামীর মৃত্যুর ধাক্কা সামলে এখন দলের দায়িত্ব নিলেন সুনেত্রা পওয়ার।

দেখুন অন্য খবর :

Latest News

বোলপুরের মাটিতে ‘রবীন্দ্রসঙ্গীত’ বলতে গিয়ে হোঁচট খেয়ে ‘রবিশঙ্কর’ বললেন শাহ

ওয়েব ডেস্ক: ‘রবীন্দ্রসঙ্গীত’ হল ‘রবিশঙ্কর’! দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভাষণে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) নাম ভুল উচ্চারণ করলেন। তাও...

More Articles Like This