ছত্রপতি শিবাজির জন্মজয়ন্তী অনুষ্ঠানে ভক্তদের হুড়োহুড়ি, আহত প্রায় ২০

0
36

ওয়েবডেস্ক- মহারাষ্ট্রে (Maharashtra) ছত্রপতি শিবাজির জন্মজয়ন্তী অনুষ্ঠানে (Chhatrapati Shivaji’s birth anniversary celebrations) ধাক্কাধাক্কি থেকে হুড়োহুড়ি! ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হল। পুনের জুন্নর এলাকায় শিবনেরী দুর্গে এই অনুষ্ঠান উপলক্ষে প্রচুর মানুষ হাজির হয়েছিলেন। ধাক্কাধাক্কিতে পদপিষ্টের মতো অবস্থা তৈরি হয়। দুর্গের নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই যোগ দিতে এসেছিলেন প্রচুর মানুষ।

বিকেল থেকেই ভিড় বাড়তে শুরু করে, সন্ধ্যাবেলায় তা নিয়ন্ত্রণে বাইরে চলে যায়। দুর্গের হাতি দরজা ও গণেশ দরজা দিয়ে মানুষ ভিতরে প্রবেশ করছিল। এই দুই দরজার প্রবেশপথ অত্যন্ত সরু হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। অনেকেই তাড়াহুড়ো করে প্রবেশ করতে গিয়ে আরও বিপদ বাড়িয়ে তোলে। ফলে ধাক্কাধাক্কি শুরু হয়। এর ফলে অনেকেই মাটিতে পড়ে যান। আহত ২০ জন, এদের মধ্যে বেশির ভাগই মহিলা ও শিশু। তাদের উদ্ধার করে জুন্নর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিবাজি জন্মজয়ন্তী উপলক্ষে প্রতি বছরের মতো এবারেও শিবনেরী দুর্গে বিপুল ভক্ত সমাগম হয়। তবে উদ্যোক্তাদের দাবি, এবছর ভিড় প্রত্যাশার বাইরে ছিল। ভিড় সামলাতে গিয়ে হিমশিম খান নিরাপত্তারক্ষীরা। এক প্রত্যক্ষদর্শীর কথায়, লাইন ঠিক ঠাক মতোই এগোচ্ছিল। কিন্তু আচমকাই হুড়োহুড়ি শুরু হয়। একসঙ্গে সবাই দুর্গের ভিতর প্রবেশের চেষ্টা করতেই এই বিপত্তি বাধে। তবে কী কারণে হুড়োহুড়ি হল তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন-  অভূতপূর্ব ঘটনা পাটনায়! অভিযুক্তের কাছে পৌঁছল আদালত

শিবনেরী দুর্গে যেতে হলে সিঁড়ি ভেঙে উঠতে হয়। দুর্গে প্রবেশের জন্য সাতটি দরজা রয়েছে। প্রতিটি দরজার নাম আলাদা। এর মধ্যে গণেশ দরজা ও হাতি দরজাতেই ভিড়ি বেশি বলে জানিয়েছেন উদ্যোক্তরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here