Forbidden

You don't have permission to access th1s resource.

'মৃত্যু-বাঁকে’ বাস! খাদে গড়িয়ে কাশ্মীরে মৃত্যু ১৫ জনের - KolkataTV
27 C
Kolkata

‘মৃত্যু-বাঁকে’ বাস! খাদে গড়িয়ে কাশ্মীরে মৃত্যু ১৫ জনের

Must Read

ওয়েব ডেস্ক: জম্মু ও কাশ্মীরে (Jammu & Kashmir) ভয়াবহ বাস দুর্ঘটনা (Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস। সোমবার সকালে এই মর্মান্তিক ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন বহু যাত্রী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রামনগর থেকে উধমপুরের দিকে যাচ্ছিল বাসটি। পথে কানোটে গ্রামের কাছে পাহাড়ি রাস্তায় একটি তীব্র বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খাদে গিয়ে পড়ে সেটি। দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল।

আরও পড়ুন: শ্রীনগরে স্যাটেলাইট ফোন সহ গ্রেফতার ২ মার্কিন নাগরিক

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের এয়ারলিফট করে অন্যত্র নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এক্স হ্যান্ডেলে এই দুর্ঘটনার কথা জানিয়েছেন। তিনি জানান, উধমপুরের ডেপুটি কমিশনারের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং দ্রুত উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসন সবরকম সহায়তা দিচ্ছে বলেও জানান তিনি। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, দুর্ঘটনাস্থলে একটি ‘অদৃশ্য বাঁক’ থাকায় বাসটি নিয়ন্ত্রণ হারায়।

Latest News

UGC-NET-এ বড় সিদ্ধান্ত NTA-র, ফের পরীক্ষা ইংরেজি, কমার্স ও সমাজবিজ্ঞানের

ওয়েব ডেস্ক : UGC-NET জুন ২০২৬ পরীক্ষার তিনটি বিষয়ের প্রশ্নপত্রে একাধিক ভুলের অভিযোগ ওঠার পর ফের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত...

More Articles Like This