মুম্বইয়ে বড় চোরাচালান চক্রের পর্দা ফাঁস! গ্রেফতার ৬

0
30

ওয়েব ডেস্ক : মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে (Chhatrapati Shivaji Maharaj International Airport) চাঞ্চল্যকর ঘটনা। বড় চোরাচালান চক্রের পর্দা ফাঁস করল ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI)। ঘটনায় ছ’জনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও হিরে।

সূত্রের খবর, নির্দিষ্ট সূত্রে খবর পেয়েছিল ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের (DRI) আধিকারিকরা। তার পরেই নজরদারি শুরু করেছিলেন তাঁরা। এর পরেই আন্তর্জাতিক বিমানে ওঠার আগেই চার জন ‘ক্যারিয়ার’কে আটক করা হয়। তার পরেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযুক্তদের ব্যাগে লুকিয়ে রাখা বৈদেশিক মুদ্রা (Foreign currency) উদ্ধার করা হয়। বৈদেশিক মুদ্রার মধ্যে পাউন্ড বা ডলার ছিল বলে খবর। আর এই মুদ্রাগুলি নিয়ে যাওয়ার জন্য কোনও বৈধ নথি দেখাতে পারেননি অভিযুক্তরা। ঘটনায় এক জন ‘হ্যান্ডলার’ এবং এক সন্দেহভাজন হাওলা অপারেটরকেও গ্রেফতার করা হয়েছে।

আরও খবর : আজই পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যের ভোট ঘোষণা! কত দফায় কোথায় ভোট? দেখুন একনজরে

এছাড়া ব্যাগ থেকে আরও ৫৩টি পাউচ উদ্ধার হয়। সেগুলিতে হিরে (Diamond) লোকানো ছিল বলে খবর। তদন্তকারীরা দাবি করেছেন, এই হিরেগুলির মূল্য হল প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা। কাস্টমস আইন ১৯৬২-র আওতায় ওই হিরে ও বৈদেশিক মুদ্রাগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স।

তদন্তকারীরা জানিয়েছেন, এই ঘটনার পিছনে কোনও বড় চক্র থাকতে পারে। হাওলা অপারেটর এবং চোরাকারবারিদের মধ্যে যে যোগ রয়েছে, তার জেরে ভারতের অর্থনৈতিক নিরাপত্তার ক্ষতি হতে পারে। এই চক্র ভাঙতে বিমানবন্দরে নজরদারি জোরদার করা হয়েছিল। সেই কড়া নজরদারিতে বড় চোরাচালান চক্রের পর্দা ফাঁস হল।

দেখুন অন্য খবর :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here