8.9 C
New York

সপ্তাহের শুরুতেই বড়সড় ধস শেয়ার বাজারে! ১৬০০ পয়েন্ট পড়ল সেনসেক্স

Must Read

ওয়েব ডেস্ক : আন্তর্জাতিক অস্থিরতার জেরে সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা খেল শেয়ার বাজার (Share Market)। আমেরিকা (America) ও ইরানের (Iran) মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই সোমবার সকালে বড় পতন দেখা দিল দালাল স্ট্রিটে। সেনসেক্স (Sensex) পড়ল প্রায় ১,৬০০ পয়েন্ট। এদিকে নিফটিও (Nifty) ৪৭৫ পয়েন্ট পড়ে যায়।

লেনদেন শুরুর কিছুক্ষণের মধ্যেই সেনসেক্স (Sensex) দিনের সর্বনিম্ন স্তর ৭৫,৯৩৭.১৬ পয়েন্টে পৌঁছে যায়। একই সময়ে নিফটিও (Nifty) ৪৭৫ পয়েন্টের বেশি পড়ে যায়। যার ফলে নিফটি পৌঁছয় ২৩,৫৮৯.৬০-তে। আগের লেনদেনের দিনে এই দুই সূচক যথাক্রমে ৭৭,৫৫০.২৫ এবং ২৪,০৫০.৬০-তে বন্ধ হয়েছিল। জানা যাচ্ছে, দেশের শেয়ার বাজারে ২,৪০৯টি শেয়ারের দাম পড়েছে। দাম বেড়েছে ২৭৫টি শেয়ারের দাম। অপরিবর্তিত থেকেছে ৫৯টি শেয়ার।

আরও খবর : ফের বাড়ল সোনা ও রুপোর দাম

বিশেষজ্ঞদের মতে, আমেরিকা (America) ও ইরানে (Iran)-এর মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা ভেঙে পড়ায় বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে হরমুজ অবরোধের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সরাসরি প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারে। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৮ শতাংশ। ফলে প্রতি ব্যারেল প্রতি ব্যারেল ১০৩ ডলারে পৌঁছেছে। যার ফলে আতঙ্ক সৃষ্টি হয়েছে শেয়ার বাজারে।

তবে বিদেশি প্রাতিষ্ঠানিক লগ্নিকারীরা কিছুটা আশার আলো দেখিয়েছেন। কারণ, গত ৯ এপ্রিল মোট ৬৭২.০৯ কোটি টাকার শেয়ার কিনেছেন তাঁরা। ভারতের লগ্নিকারীরাও ৪১০.০৫ কোটি টাকার শেয়ার কিনেছেন। অন্যদিকে বিদেশেও শেয়ার বাজারের পতন দেখা গিয়েছে। জাপানের নিক্কেই সূচক ৫৩৯.১১ পয়েন্ট পড়েছে। হংকংয়ের সূচকও ২৬৬.৫৪ পয়েন্ট নেমেছে। সব মিলিয়ে আন্তর্জাতিক পরিস্থিতির চাপে সপ্তাহের শুরুতেই রক্তাক্ত হল শেয়ারবাজার।

দেখুন অন্য খবর :

Latest News

চীনকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের! কী বললেন?

ওয়েব ডেস্ক : ইরানের (Iran) সঙ্গে চলা শান্তি-আলোচনার মাঝেই চীনকে (China) কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald...

More Articles Like This