স্পাইসজেটের জন্য আকাশসীমা ব্যবহার বন্ধ করে দিল বাংলাদেশ! ঘুরপথে কলকাতা সহ একাধিক বিমান

0
60

ওয়েবডেস্ক-  স্পাইসজেটকে (Spicejet) আকাশসীমা ব্যবহারে (Airspace Use) নিষিদ্ধ করল বাংলাদেশ (Bangladesh) । বকেয়া জটিলতার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষ, এমনটাই খবর। এর ফলে উড়ান বিভ্রাট দেখা দিয়েছে। যার ফলে বিমান সংস্থাটি কিছু ফ্লাইটের রুট পরিবর্তন করতে বাধ্য হচ্ছে এবং জ্বালানি খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশে আকাশ ব্যবহার করতে পারায় কলকাতা থেকে গুয়াহাটি সহ বেশ কিছু রুটে স্পাইসজেটের বিমানগুলিকে ঘুরপথে যেতে হচ্ছে। ফলে সময় বেশি লাগছে।

এই বিষয়ে স্পাইসজেটের এক মুখপাত্রের বক্তব্য, নেভিগেশন সংক্রান্ত ও অপারেশনাল বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা চালাচ্ছে স্পাইসজেট। তিনি জানিয়েছেন, এটি একটি রুটিন বিষয়, আমরা দ্রুত সমাধানের জন্য কাজ করছি। আমাদের ফ্লাইট অপারেশন স্বাভাবিক রয়েছে, নিয়ম মেনে যাত্রীদের পরিষেবা প্রদান করা হচ্ছে।‘

আরও পড়ুন-  ‘ম্যাজিক’ নাকি টেকনোলজির জাদু? দেশি চশমা ঘিরে চর্চায় প্রধানমন্ত্রী

গত কয়েক মাস ধরেই আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে স্পাইসজেট। তবে সংস্থার তরফে কী কী সমস্যা রয়েছে তা এখনও পরিষ্কার করে কিছু বলা হয়নি। তবে সূত্রের খবর, বকেয়া না মেটানোর কারণেই বাংলাদেশি কর্তৃপক্ষ এই ভারতীয় উড়ান সংস্থাটিকে নিজেদের আকাশসীমায় প্রবেশ করতে দিচ্ছে না। কত টাকা বকেয়া রয়েছে, কোন খাতে বকেয়া রয়েছে, তাও এখনও জানা যায়নি।

বাজারের প্রতিক্রিয়া মন্থর ছিল। বোম্বে স্টক এক্সচেঞ্জে বিকেলের লেনদেনের সময়, স্পাইসজেটের শেয়ারের দাম প্রায় ১ শতাংশ কমে ১৬.৮১ টাকায় দাঁড়িয়েছে। সাম্প্রতিক তহবিল সংগ্রহের প্রচেষ্টার পর, স্বল্পমূল্যের বিমান সংস্থাটি তার ব্যালেন্স শিট স্থিতিশীল করার জন্য কাজ করলেও, সাম্প্রতিক সময়ে একাধিক পরিচালনাগত এবং আর্থিক চ্যালেঞ্জের সৃষ্টি করেছে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here