12.8 C
New York

রাজধানীতে ফের ভয়াবহ নাশকতার ছক, গ্রেফতার ২

Must Read

ওয়েব ডেস্ক : পহেলগাম হামলার বর্ষপূর্তির আগে ফের হামলার ছক ভারতে (India)! ইতিমধ্যে জইশ-ই-মহম্মদের দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। তাদেরকে মুম্বই (Mumbai) থেকে গ্রেফতার (Arrest) করেছেন তদন্তকারীরা। সূত্রের খবর, খেলনা গাড়িতে বোমা রেখে হামলার ছক কষেছিল জঙ্গিরা। কিন্তু ভয়াবহ কিছু ঘটার আগে অভিযুক্তদের গ্রেফতার করল তদন্তকারীরা।

২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে নারকীয় ঘটনা ঘটিয়েছিল জঙ্গিরা। প্রাণ হারিয়েছিলেন ২৬ জন ভারতীয় পর্যটক। তার বর্ষপূর্তির আগে ভারতের বড়সড় নাশকতা করতে চাইছিল জঙ্গিরা। সেই খবর পেয়ে দেশজুড়ে তল্লাশি শুরু করেছেন গোয়েন্দারা। এর মাঝেই গোপন সূত্রে খবর আসে, মুম্বইয়ের দুই বাসিন্দা মোসাব আহদাম ওরফে কালাম কল্যাণ এবং মহম্মদ হামাদ কোল্লারা রাজধানী দিল্লিতে (Delhi) হামলার ছক কষছে।

আরও খবর : মুম্বই শহর যেন হত্যাপুরী! ১৬ দিনে উদ্ধার ৬টি দেহ

এর পরেই তদন্তে নামে দিল্লি ও মুম্বইয়ের পুলিশ (Police)। তার পরেই ওই দু’জনকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, অভিযুক্ত দুই জঙ্গির সঙ্গে জইশের পাশাপাশি আইসিস-এর সঙ্গেও যোগাযোগ রয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, আবু হামজা নামে এক ব্যক্তি এই দুই জনের মগজধোলাই করে ‘জেহাদি’ বানিয়েছে।

সূত্রের খবর, বোমা বানানোর কৌশল শিখছিল অভিযুক্তরা। তার পর সেই বোমা খেলনা গাড়িতে ঢুকিয়ে দিল্লিতে বিস্ফোরণের পরিকল্পনা করছিল। জানা যাচ্ছে, বর্তমানে অভিযুক্তদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সঙ্গে কারা জড়িত রয়েছে, তা জানার চেষ্টাও চালানো হচ্ছে বলে খবর।

দেখুন অন্য খবর :

Latest News

অন্তত এক বছর সোনা না কেনার আবেদন মোদির, নেপথ্যে কোন অর্থনৈতিক চাপ?

ওয়েব ডেস্ক: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি (West Asia Conflict) এবং জ্বালানি সংকটের আবহে দেশবাসীর উদ্দেশে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী...

More Articles Like This