10.6 C
New York

অজিত পওয়ারের বিমান দুর্ঘটনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য DGCA-র

Must Read

ওয়েব ডেস্ক: গত ২৮শে জানুয়ারি বারামতিতে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় অজিত পাওয়ারের।এবার সেই বিমান অপারেটর সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ করল DGCA এর।বিমান আদৌ ওড়ার অবস্থায় ছিল কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন। DGCA-র রিপোর্টে বিমান সংস্থাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য। দুর্ঘটনায় নতুন করে তদন্তের নির্দেশ DGCA-র।

ভিএসআর ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড এর বিরুদ্ধে DGCA-এর স্পেশাল সেফটি অডিট এর বিস্ফোরক রিপোর্ট সামনে এসেছে। এয়ারওর্দিনেস অর্থাৎ বিমান উড়তে সক্ষম কি না, এয়ার সেফটি এবং ফ্লাইট অপারেশনের মতো একাধিক ক্ষেত্রে ওই সংস্থার চরম গাফিলতি রয়েছে। ভিএসআর-এর হাতে থাকা বাকি চারটি লিয়ারজেট বিমান বসিয়ে দিল DGCA। সরকারি সূত্রে জানা গিয়েছে, ডিজিসিএ ভিএসআর কোম্পানির মালিকানাধীন বা পরিচালিত সমস্ত লিয়ারজেট বিমানের পরিচালনার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। যতদিন না ওই বিমান গুলি সঠিক ভাবে পরিচর্যা বা সঠিকভাবে অপারেশনের ক্ষেত্রে সক্ষম ভাবে তৈরি না হচ্ছে ওই চারটি লিয়ারজেট বিমান উড়বে না বলে জানিয়েছে DGCA।

আরও পড়ুন: আম্বানি পরিবারে ED-র হানা! অ্যাটাচ ১৭ তলা বহুতল! দাম কত জানেন?

বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থাটি দুর্ঘটনার বিস্তারিত মূল কারণ উপস্থাপনের জন্যও কোম্পানিটিকে নির্দেশ দিয়েছে। কর্তৃপক্ষ বিমান রক্ষণাবেক্ষণ রেকর্ড, ক্রু প্রশিক্ষণ প্রোটোকল, ফ্লাইট অপারেশন ম্যানুয়াল এবং সুরক্ষা সম্পর্কিত বিস্তৃত নথিপত্র চেয়েছে।

Latest News

“চিরকাল কৃতজ্ঞ থাকব”, আশার স্মৃতিতে আবেগঘন ব্রেট লি

ওয়েব ডেস্ক: কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের (Asha Bhosle) প্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতজগৎ। তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আবেগঘন বার্তা দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন...

More Articles Like This