কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
নতুন বছরেই আসছে ‘ফুল পিসি,এডওয়ার্ড’,’বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ০৯:২৩:৪৭ পিএম
  • / ১১৩ বার খবরটি পড়া হয়েছে
  • শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়

কলকাতা: উইন্ডোজের (Windows Productions) ২৫ বছর উপলক্ষে দারুণ কিছু ঘটতে চলেছে। তাঁরা এবছর নানা চমক নিয়ে আসছেন। ২৫ বছরের সাফল্য উদযাপন করে উইন্ডোজ প্রোডাকশন ঘোষণা করল দুটি নতুন ছবি। রহস্য-নাট্য ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ এবং জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির নতুন অধ্যায় ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’
(Bohurupi: The Golden Daku 2026)। নন্দিতা-শিবপ্রসাদের এই ঘোষণা ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে। সেই আবেগঘন উদ্‌যাপনের মাঝেই হঠাৎ নতুন করে আলোয় উঠে এল এক নাম—যীশু সেনগুপ্ত।

বাংলা চলচ্চিত্র জগতে ২৫ বছরের সাফল্য উদযাপন করছে উইন্ডোজ প্রোডাকশন। এই বিশেষ মুহূর্তে প্রযোজক-পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় ঘোষণা করলেন তাঁদের নতুন ছবি ‘ফুল পিসি ও এডওয়ার্ড’। একই সঙ্গে ফিরছে তাঁদের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘বহুরূপী’-র নতুন অধ্যায় ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। ‘ফুল পিসি ও এডওয়ার্ড’ একটি রহস্য-নাট্যধর্মী ছবি, যেখানে আবেগ ও সাসপেন্সের মিশেলে তৈরি হয়েছে এক জটিল গল্প। ছবির অভিনয়তালিকায় রয়েছেন সহিনী সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তী, অনামিকা সাহা, রাইমা সেন, সাহেব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনন্যা চট্টোপাধ্যায় সহ আরও অনেকেই। সংগীত পরিচালনায় রয়েছেন জয় সরকার এবং গানে কলম ধরেছেন শ্রীজাত যা ছবির আবেগকে আরও গভীরতা দেবে।

আরও পড়ুন: তারকাদের ট্রোলিং, সাইবার ক্রাইমে সৃজিত-যিশু-পরমরা

২০২৪ সালে মুক্তি পাওয়া ‘বহুরূপী’ বাংলা সিনেমার সাম্প্রতিক ইতিহাসে অন্যতম চর্চিত, প্রশংসিত এবং ব্যবসা করা ছবি। সেই ছবিতে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং কৌশানী মুখোপাধ্যায়ের অভিনয় এবং জুটি দারুণ ভাবে নজর কেড়েছিল। এবার সেই ছবিটির সিক্যুয়েল আসতে চলেছে। ‘বহুরূপী’-র প্রথম পর্ব বক্স অফিসে বিপুল সাফল্য পেয়েছিল। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে এবার ফিরছে ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’। নতুন ছবি ঘিরে নিশ্চিত খবরের মধ্যেই যে গুঞ্জন আচমকা টলিপাড়ায় ঝড় তুলেছে, তা হল—এই ছবিতে নাকি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে যীশু সেনগুপ্তকে। আনুষ্ঠানিক ঘোষণা এখনও না এলেও, এই সম্ভাবনাই যথেষ্ট—প্রশ্ন উঠছে, তবে কি তিনিই ‘গোল্ডেন ডাকু’? সেই দিনক্ষণ এখনই ঘোষণা করা হয়নি। দর্শক অনুমান করছে হয়তো পুজোর সময়ই মুক্তি পাবে এই ছবি। অভিনয় কারা থাকবেন সেটাও এখনও স্পষ্ট নয়।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরে সরকারি মঞ্চে মোদি, ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
টিস্যুতে লেখা হুমকি বার্তা, ভয়াবহ কাণ্ড ইন্ডিগো বিমানে!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team