কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
নতুন বছরে পাওলির রেজুলিউশন কী?
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ০২:০১:৩০ পিএম
  • / ৬৩ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

কলকাতা: বছর শেষের আনন্দের রেশ এখনও কাটেনি তারকাদের জীবনে। নতুন বছর শুরুর সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভেসে উঠছে সেলেবদের ছুটি কাটানোর নানা মুহূর্ত। সেই তালিকায় এবার নজর কেড়েছেন অভিনেত্রী পাওলি দাম (Paoli Dam)। সদ্য ইনস্টাগ্রামে (Instagram) একগুচ্ছ ছবি শেয়ার করে নতুন বছরের প্রথম দিনের অভিজ্ঞতা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

নতুন বছর পাওলি শুরু করেছেন শহরের কোলাহল থেকে অনেক দূরে, ব্রহ্মপুত্রের তীরে। প্রকৃতির কোলে শান্ত পরিবেশে স্বামী অর্জুন দেবের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে তাঁকে। কখনও আগুন পোহাতে পোহাতে গল্প, কখনও আবার খোলা আকাশের নীচে জমিয়ে আড্ডা—সব মিলিয়ে একেবারে অন্যরকম এক বর্ষবরণ। ছবিতে ধরা পড়েছে পাওলির হাসি, নির্ভার মন আর প্রকৃতির সঙ্গে মিশে থাকার মুহূর্ত।

আরও পড়ুন: মুক্তি পাচ্ছে হোক কলরব, প্রকাশ্যে দিনক্ষণ

 

View this post on Instagram

 

A post shared by Paoli Dam (@paoli_dam)

এই ছবি শেয়ার করেই নিজের নতুন বছরের সংকল্পের কথাও জানাতে ভোলেননি অভিনেত্রী। ক্যাপশনে পাওলি লিখেছেন, “যখন আমায় জিজ্ঞেস করা হয়, তোমার সংকল্প কী? সংকল্প? সংকল্প? আমি বলি—বিপ্লব, বিপ্লব, বিপ্লব।” বরাবরের মতোই স্পষ্টভাষী ও বিদ্রোহী মনোভাবের পরিচয় দিয়েছেন তিনি। শুধু ব্যক্তিগত সংকল্প নয়, সমাজের প্রতিও যে তাঁর বার্তা রয়েছে, তা-ও তুলে ধরেছেন পাওলি।

ক্যাপশনে তিনি আরও উল্লেখ করেন, ভারতের একমাত্র পুরুষ নদী ব্রহ্মপুত্রের তীরে দাঁড়িয়ে ‘সমতা’র আহ্বান জানাচ্ছেন তিনি। নতুন বছরের শুরুতেই সাম্য, মানবিকতা ও পরিবর্তনের কথা তুলে ধরে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। পাওলির এই পোস্ট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে। অনুরাগীরা যেমন তাঁর ছবির প্রশংসা করছেন, তেমনই তাঁর ভাবনা ও বার্তার সঙ্গেও একাত্মতা প্রকাশ করছেন অনেকেই। নতুন বছরের শুরুতেই তাই শুধু ছুটি কাটানো নয়, পাওলির কাছে ২০২৬ মানে নতুন করে ভাবা, প্রশ্ন তোলা আর ‘বিপ্লব’-এর পথে এগিয়ে চলা।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team