Placeholder canvas
কলকাতা বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ভিকি-ক্যাটরিনাকে খুনের হুমকি, তদন্ত শুরু
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: অরণ্য সেন
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জুলাই, ২০২২, ০১:৩১:৪৯ পিএম
  • / ২২৩ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: অরণ্য সেন

বলিউড তারকা দম্পতি ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই হুমকি দেওয়া হয়েছে বলে খবরে প্রকাশ। সূত্রের খবর অনুযায়ী আজ সোমবার মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় গিয়ে অজ্ঞাত নামা, ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভিকি কৌশল। মুম্বই পুলিশ জানিয়েছে এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। প্রসঙ্গত, বলিউড দম্পতি ভিকি-ক্যাটরিনা এই মুহূর্তে মলদ্বীপে বেড়াতে গেছেন। অতি সম্প্রতি ক্যাটরিনার জন্মদিন পালিত হয়েছে সেখানেই। এই তারকা দম্পতির সঙ্গে তাঁদের বন্ধু-বান্ধবরাও রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সেসব ছবি প্রকাশিত হয়েছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির থেকে তারকা দম্পতির কাছে হুমকি বার্তা আসে। যদিও হুমকিতে কি বলা হয়েছে সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। পুলিশকে ভিকি জানিয়েছেন ইনস্টাগ্রামে এক ব্যক্তি তাঁদের ক্রমাগত খুনের হুমকি দিয়ে যাচ্ছেন। এমনকি ব্যক্তিগত মেসেজ পাঠাচ্ছেন তিনি। ভিকির কথা অনুযায়ী স্ত্রী ক্যাটরিনাকেও এমনই মেসেজ পাঠানো হচ্ছে এবং বিভিন্ন জায়গায় তাঁকে অনুসরণ করা হচ্ছে। এর আগে সলমন খান ও তার বাবা সেলিম খানকেও হত্যার হুমকি দিয়ে উড়ো চিঠি এসেছে। যেখানে লেখা হয়েছিল, ‘গায়ক সিধু মুসে ওয়ালার মত পরিণতি হবে তোমাদের।’ এ ব্যাপারে সলমন খান আত্মরক্ষার তাগিদে মুম্বইয়ের নতুন পুলিশ কমিশনারের কাছে বন্দুকের লাইসেন্সের জন্য আবেদন করেছেন।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০ ১১ ১২ ১৩ ১৪
১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১
২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮
আর্কাইভ

এই মুহূর্তে

অগ্রাধিকার তালিকায় নেই মমতার মামলা!
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
শুনানির আগেই অন্তর্বর্তীকালীন আবেদন মমতার!
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
Почему внимание укрепляет ощущение событий
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে সূর্যদের সতর্ক করলেন ধোনি! কী বললেন?
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
Как внимание соединено с любопытством
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
অস্ট্রেলিয়ায় মহাত্মা গান্ধীর মূর্তি চুরি! নিন্দা ভারতের
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
Каким образом фокусировка укрепляет ощущение происходящего
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
Почему внимание усиливает восприятие событий
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
আততায়ীদের গুলিতে মৃত্যু হল সইফ আল-ইসলাম গদ্দাফি-র!
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
Каким образом фокусировка усиливает понимание происходящего
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
নবম তলা থেকে ঝাঁপ তিন নাবালিকার! মর্মান্তিক ঘটনা গাজিয়াবাদে
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
কালো গাউন পরে শীর্ষ আদালতে মমতা! সমাজমাধ্যমে ঝড় TMC-র
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
রাজ্যজুড়ে বজায় শীতের আমেজ! দাপট কুয়াশারও
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
Каким образом фокусировка укрепляет ощущение происходящего
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
Почему концентрация усиливает понимание реальности
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team