কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
শীতের সন্ধ্যায় শহরে দুদিনের শাস্ত্রীয় সেতার সম্মেলন
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  অরণ্য সেন
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৪:২০ পিএম
  • / ৮৫ বার খবরটি পড়া হয়েছে
  • অরণ্য সেন

 কলকাতা: বালিগঞ্জের “দাগা নিকুঞ্জে” বসতে চলেছে দুদিনের শাস্ত্রীয় সেতারবাদনের অনুষ্ঠান “দ্যা ক্যালকাটা সিতার কনসার্ট”(The Calcutta Sitar Concert)। আগামী ২৩ এবং ২৪ ডিসেম্বর হবে এই কনসার্ট ।

দুদিনের এই সঙ্গীত সম্মেলনে অংশগ্রহণ করবেন বিশ্ববিখ্যাত সেতারবাদক এবং তাবলাবাদকেরা।বিষ্ণুপুর ঘরানার প্রসিদ্ধ সেতারবাদিকা বিদুষী মিতা নাগ থেকে শুরু করে সেনিয়া মাইহার ঘরানার সেতারবাদক পন্ডিত পার্থ বসু , পন্ডিত নীলাদ্রি সেন এবং আরো অনেক সঙ্গীত গুনীদের সুরের মূর্ছনায় ভরে উঠবে শহর তিলোত্তমা ; শোনা যাবে নতুন প্রজন্মের দু’জন গুণী শিল্পীর সেতারবাদন – শ্রী অভিষেক মল্লিক ও শ্রী অভিরূপ ঘোষ । কিংবদন্তি তবলাবাদক পন্ডিত কুমার বোস এবং বিশ্ববিখ্যাত পন্ডিত বিক্রম ঘোষের তবলাবাদন শোনা যাবে এই দুদিনের আসরে , এছাড়াও থাকবেন পন্ডিত সমর সাহা, শ্রী রোহেন বোস সহ অনেকে। দুদিনের এই শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলনে বিশ্ববন্দিত সেতারবাদক, তবলাবাদকদের পাশাপাশি উপস্থিত থাকবেন সংস্কৃতি জগতের বহু উজ্জ্বল নক্ষত্রেরা ।

আরও পড়ুন: নীলের মায়াজাল: চিকিৎসক কৌশিক ঘোষের আলোকচিত্র প্রদর্শনীতে উপস্থিত আবির ও অন্যান্যরা

‘যাত্রাপথ কালচারাল সোসাইটি’র(Yatrapath Cultural Society) উদ্যোগে এবং বিশিষ্ট সেতারবাদক তথা যাত্রাপথের কর্ণধার অভিরূপ ঘোষে’র তত্ত্বাবধানেহবে এই কনসার্ট। সংস্থার তরফ থেকে সেতারবাদক অভিরূপ ঘোষ জানান, “প্রতিবছরই কিছু অভিনব ভাবনার মাধ্যমে যাত্রাপথের শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন অনুষ্ঠিত হয়।বর্তমানে নতুন প্রজন্মের মধ্যে বিশেষ করে স্কুলপড়ুয়াদের মধ্যে শাস্ত্রীয় বাদ্যযন্ত্র শেখবার উৎসাহ দেখা দিচ্ছে তাই আসন্ন সঙ্গীত সম্মেলনের আগে কোলকাতার বেশ কিছু স্কুলে সংগঠনের তরফ থেকে শাস্ত্রীয় সংগীতের পারম্পরিক সুপ্রাচীন ঐতিহ্য সম্পর্কে আগামী প্রজন্মকে উৎসাহিত করতে কিছু কর্মশালার আয়োজন করা হচ্ছে, দুদিনের এই সঙ্গীত সম্মেলনে তাই শুধু সেতারবাদন নয়, উঠে আসবে ভারতীয় সেতারবাদনের সাথে জড়িত ইতিহাসের নানান বর্ণনা” ।

যাত্রাপথের তরফ থেকে এবছর রৌপ্য জীবনকৃতি সম্মান প্রদান করা হবে কিংবদন্তি তবলাবাদক পন্ডিত কুমার বোস , বিশিষ্ট সন্তুরবাদক পন্ডিত তরুণ ভট্টাচার্য এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী ঊষা উত্থুপ’কে(Usha Uthup)।

যাত্রাপথের এই দুদিনের সঙ্গীত সম্মেলন উৎসর্গ করা হয়েছে সঙ্গীত গুরু সেতারবাদক আচার্য পন্ডিত শ্যামল চট্টোপাধ্যায় এবং তাঁর সাথে ভারতবর্ষের সকল বিশিষ্ট সেতারবাদকদের স্মৃতির উদ্দেশ্যে ।
সেতারবাদিকা বিদুষী মিতা নাগ জানান, ” কোলকাতার সাথে শাস্ত্রীয় সংগীতের ইতিহাস বহুদিনের, বহু কিংবদন্তি সঙ্গীত গুনি তথা প্রবাদপ্রতীম সেতারবাদক এই শহরে অনুষ্ঠান করেছেন, যাত্রাপথের এই উদ্যোগ তাই শীতের সন্ধ্যায় কোলকাতার সেই পুরোনোদিনের গান বাজনার ঐতিহ্যকে নতুন ভাবে, নতুন রূপে ফিরিয়ে আনবে “। সহযোগীতায় তথ্য ও সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকার, ভারতীয় বিদ্যা ভবন সহ আরো অনেকে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team