কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
মাত্র ৬ মিনিটের নাচের জন্য তামান্নার আকাশছোঁয়া পারিশ্রমিক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ০৮:৩২:১৪ পিএম
  • / ৫৫ বার খবরটি পড়া হয়েছে
  • শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়

ওয়েব ডেস্ক: আলোচনায় কেন্দ্রে থাকেন তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia)। দক্ষিণ থেকে বলিউড পর্যন্ত নিজের আধিপত্য বিস্তার করছেন। তাঁর আইটেম গানগুলো বেশ জনপ্রিয়। মাত্র ৬ মিনিটের নাচের জন্য তামান্নার আকাশছোঁয়া পারিশ্রমিক শুনে হতবাক সকলে। ২০২৫ সাল অভিনেত্রী তমন্না ভাটিয়ার কাছে ছিল একটা মনে রাখার মতন বছর। একদিকে ক্যারিয়ারে টানা সাফল্য, অন্যদিকে ব্যক্তিগত জীবনে সম্পর্ক ভাঙার ক্ষত। বড়দিন থেকে নতুন বছর, কোনও উৎসবেই তাঁর পাশে কাউকে দেখা যায়নি। বারবারই ধরা পড়েছে তামান্নার একার ছবি।গোটা বছরজুড়ে দর্শক নেচেছে তামান্নার তালে—‘আজ কি রাত’, ‘কাভাল্লা’, ‘গফুর’-এর মতো গান সর্বত্র বেজেছে।

গোয়ায় একটি নববর্ষের পার্টিতে পারফর্ম করেন তামান্না। মঞ্চে তাঁর সঙ্গে ছিলেন সোনম বাজওয়া, ডিজে চেতস-সহ আরও একাধিক শিল্পী। কিন্তু তামান্না মঞ্চে পা রাখতেই দৃশ্যপট বদলে যায়। অভিনেত্রীর প্রাণবন্ত নাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে সুপার ভাইরাল। নিচের জনপ্রিয় গান ‘আজ কী রাত’-র সঙ্গে নেচে মঞ্চ মাতিয়েছেন তিনি। পঞ্জাবি গায়িকা সোনম বাজওয়ার সঙ্গে মঞ্চ ভাগ করেন তিনি। জানা যাচ্ছে,মাত্র ছয় মিনিটের পারফরম্যান্সের জন্য ৬ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তামান্না। ৩১ ডিসেম্বর রাতে অভিনেত্রী গোয়ার একটি জনপ্রিয় ক্লাবে নাচেন।এই মুহূর্তে বলিউডে তামান্না ছাড়া আর কোনো অভিনেত্রী এত স্বল্প সময়ের পারফরম্যান্সে এমন বিপুল পারিশ্রমিক পাচ্ছেন না বলেই দাবি ইন্ডাস্ট্রির অন্দরমহলের। এই খবর ছড়িয়ে পড়তেই, দু’ভাগ হয়েছে নেটমাধ্যম। একদিকে অভিনেত্রীর অনুগামীরা দারুণ খুশি, অন্যদিকে নেটিজেনদের একাংশ তাঁকে কটাক্ষ করছেন। তাদের বক্তব্য, এত কোটি টাকা পারিশ্রমিকের কোনও মানেই হয় না। এতে টাকা নষ্ট বলেই মনে করেন তারা।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team