কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
রজতজয়ন্তীতে বিরাট চমক! আসছে শিবপ্রসাদ-নন্দিতার নতুন ছবি
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ১১:০০:৩০ এম
  • / ১১০ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: উইন্ডোজ প্রোডাকশনের (Windows Production House) রজতজয়ন্তী বর্ষে একের পর এক চমকের পর নতুন বছরের শুরুতেই কাজে নেমে পড়লেন টলিউডের হিট পরিচালকজুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)। তাঁদের ঘোষিত নতুন ছবি ‘ফুলপিসি ও এডওয়ার্ড’-এর (Phool Pisi O Edward) শুটিং শুরু হয়ে গেল রবিবার থেকে। ছবির শুটিং হচ্ছে ঐতিহ্যবাহী মহিষাদল রাজবাড়িতে। শনিবারই সেখানে পৌঁছে গিয়েছিল ছবির পুরো টিম। শিবপ্রসাদ-নন্দিতার পরিচালনায় টানা শুটিং চলবে বলেই জানা গিয়েছে।

রবিবার সকালে শুটিং ফ্লোর থেকেই ক্ল্যাপস্টিক হাতে একটি ছবি পোস্ট করেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবিতে তাঁর সঙ্গে দেখা যায় নন্দিতা রায়কেও। ক্যাপশনে শিবপ্রসাদ লেখেন, “উইন্ডোজের ২৫তম বছরে ২৫তম সিনেমা তার প্রথম দিনের প্রথম শটের আগে আমি ও নন্দিতা রায়। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে শুরু করলাম আমাদের কাজ ফুলপিসি ও এডওয়ার্ড।”

আরও পড়ুন: তারকাদের ট্রোলিং, সাইবার ক্রাইমে সৃজিত-যিশু-পরমরা

‘ফুল পিসি ও এডওয়ার্ড’ ছবিতে আবেগ ও সাসপেন্সের মিশেলে একাধিক স্তরের গল্প বলবেন পরিচালকদ্বয়। কাস্টিংয়েও রয়েছে বড় চমক। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সোহিনী সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তী, অনামিকা সাহা, রাইমা সেন, সাহেব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, শ্যামৌপ্তি মুদলি, ঋষভ বসু এবং সৌম্য মুখোপাধ্যায়। উল্লেখযোগ্যভাবে, এই ছবির হাত ধরেই বহুদিন পর বড়পর্দায় ফিরছেন অভিনেতা অর্জুন চক্রবর্তী। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন জয় সরকার এবং গীতিকার হিসেবে থাকছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়।

দেখুন আরও খবর: 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরে সরকারি মঞ্চে মোদি, ৮৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
পাক-বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসার-র আবেদন মঞ্জুর ভারতের!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
টিস্যুতে লেখা হুমকি বার্তা, ভয়াবহ কাণ্ড ইন্ডিগো বিমানে!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team