Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ |
K:T:V Clock
হ্যাপি বার্থডে ভাইজান
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: রাকেশ কাঞ্জিলাল
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১, ১১:৫৬:৫১ এম
  • / ১৪১ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: রাকেশ কাঞ্জিলাল

সোমবার ৫৬তম জন্মদিনে বিন্দাস মুডে পাপারাৎজিদের সামনে ধরা দিলেন সলমন খান।সাংবাদিকদের মুখোমুখি হয়ে সলমন জানালেন একদম সুস্থ রয়েছেন তিনি।জন্মদিনের আগেই যথেষ্ঠ বিড়ম্বনায় পড়েছিলেন তিনি।প্রতিবছরের মতো এইবছরও পানভেলের বাগানবাড়িতেই জন্মদিনের উদযাপন করেছেন ভাইজান।তাই কয়েকদিন আগেই পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে ফার্মহাউসে পৌছে গিয়েছিলেন তিনি।শনিবার রাতে ঘরের মধ্যেই একটি সাপের কামড় খান জাসুস টাইগার।একবার নয়,তিন তিনবার সলমনকে সাপটি কামড়ায় তাঁকে।ততক্ষনাৎ অভিনেতাকে নিয়ে যাওয়া হয় মুম্বইয়ের একটি হাসপাতালে।দুর্ঘটনায় স্বাভাবিক ভাবেই এই ঘটনায় সকলেই ভয় পেয়ে গিয়েছিলেন।হাসপাতালে ডাক্তাররা সলমনকে অ্যান্টি ভেনাম ইঞ্জেকশন দেন।দীর্ঘক্ষণ পর্যবেক্ষনেও রাখা হয় তাঁকে।চিকিৎসকরা সলমনকে জানান যে সাপটি বিষধর ছিল না।এরপরই পানভেলের বাড়িতে ফিরে আসেন সলমন।সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই গল্পই শুনিয়েছেন সলমন খান।

পাশাপাশি তিনি জানিয়েছেন নতুন বছরের শুরুর কিছুদিন ফার্ম হাউসেই থাকবেন তিনি।তারপরই শুরু করে দেবেন টাইগার ৩র পরবর্তী শ্যুটিং পর্ব।কিছুদিন আগেই জল্পনা শোনা গিয়েছিল এস এস রাজামৌলির ছবিতে নাকি অভিনয় করবেন সলমন খান।তবে সেই গুঞ্জন উড়িয়ে সলমন খান জানালেন রাজামৌলির ছবিতে এখনই কাজ করবেন না তিনি,তবে ভবিষ্যতে বাহুবলীর পরিচালকের সঙ্গে কাজ করার ইচ্ছে রয়েছে তার।

তবে রাজামৌলির বাবা কেভি বিজয়েন্দ্র প্রসাদের সঙ্গে যে কাজ করছেন তিনি তা নিশ্চিত করেছেন সলমন।বজরঙ্গী ভাইজানের সিক্যুয়েলের চিত্রনাট্যও কেভিই লিখছেন।ছবির সিক্যুয়েলের নাম পবনপুত্র ভাইজান।বেশ কয়েকটি ছবির শ্যুটিং শেষ করেই এই ছবির শ্যুটিং করবেন তিনি।নতুন বছরে আরও অনেক ছবির শ্যুটিং ফ্লোর অপেক্ষা করছে সলমনের জন্য।তবে আপাতত সেইসব নিয়ে ভাবছেন না সলমন খান।নিজের জন্মদিন আর নতুন বছরের শুরুওয়াত দুটোই চুটিয়ে উপভোগ করতে চান তিনি।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০ ১১ ১২ ১৩ ১৪
১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১
২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮
আর্কাইভ

এই মুহূর্তে

২৭ দিনে নিখোঁজ ৮০৭! অধরা ১৩৭ শিশু! রাজধানীতে বাড়ছে উদ্বেগ
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
রানের জোরে প্রস্তুতি ম্যাচ জিতল ভারত! চিন্তা বাড়ল বোলিং ইউনিট
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
কেন্দ্রের হারে DA পাবেন রাজ্যের কর্মীরা? বৃহস্পতিবারই সুপ্রিম রায়
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
আফগান বধ করে বিশ্বকাপ ফাইনালে ভারত! নজির গড়লেন বৈভবরা
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
২৫ বছর পর নির্বাচন কমিশনের জাতীয় সম্মেলন, পৌরহিত্যে জ্ঞানেশ কুমার
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
এক ফ্রেমে সলমন, অজয়, আমির, অক্ষয়
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
সইফের সঙ্গে মিমি, ‘হাম হিন্দুস্তানি’’র ঝলক প্রকাশ্যে
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
সাফাই কর্মীদের ধর্মঘটে আবর্জনার স্তূপ, দমবন্ধ করা পরিস্থিতি আসানসোলে
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
নবান্নের আবেদন খারিজ, ২৫ জন আধিকারিককে ট্রেনিংয়ের নির্দেশ কমিশনের
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
মমতার সওয়ালের পর কমিশনকে নোটিস দিয়ে শীর্ষ আদালত বলল, ‘সংবেদনশীল হোন’
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
কালো মেয়েদের অপছন্দ ছিল ডোনাল্ড ট্রাম্পের, এপস্টিন ফাইলে চাঞ্চল্যকর তথ্য
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় বাজেট আশাহত করেছে, রাজ্য বাজেটের দিকে তাকিয়ে আশাকর্মীরা
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
বাড়ি ফিরে এসেই দেখল সাংঘাতিক ঘটনা, এবার কীভাবে পরীক্ষা দেবে মাধ্যমিক পরীক্ষার্থী?
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
ফের প্রোটিয়া বধের সুযোগ! কোথায় দেখবেন ভারতের ওয়ার্ম আপ ম্যাচ?
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
সন্দেশখালিতে ভেঙে পড়ল কংক্রিটের সেতু, বন্ধ যাতায়াত, দেখুন কী অবস্থা
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team