ভারতীয় চলচ্চিত্রে বাঙালিদের অবদান সিনে ইন্ডাস্ট্রির প্রথম দিন থেকে। এই বছর ৫২তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে বাঙলা গানের সঙ্গে ডান্স পারফরম্যান্স দিয়ে শুরু হয়েছে। সেই গানের সঙ্গেই ডান্স পারফরম্যান্স করেছে বাঙালি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। বেশকিছু বাংলা ছবির গানের কোলাজে ডান্স করেন অভিনেত্রী।

ভারতের স্বাধীনতার ৭৫ তম উদযাপনের কথা মাথায় রেখেই এই বছর গোয়ায় অনুষ্ঠিত ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনায় বিভিন্ন অভিনেতারা গানের পারফরম্যান্স করেন। ঋতাভরী জানান, এই সুযোগ পেয়ে তিনি খুবই খুশি তিনি বাঙালি সিনে ইন্ডাস্ট্রির প্রতিনিধিত্ব করেছেন, ভারতের তাঁবর অভিনেতাদের সঙ্গে এক মঞ্চ শেয়ার করেছেন।

এই অনুষ্ঠানে আর এক বঙ্গ তনয়া মৌনী রায় বলিউডের গানে অনুষ্ঠানে পারফরম্যান্স করেন। এছাড়াও সলমন খান, রিতেশ দেশমুখ, জেনেলিয়া, রনবীর সিং, শ্রদ্ধা কাপুর সকলে পারফরম্যান্স করেন। সব মিলিয়ে এক তারকা খচিত উৎসবের মেজাজ নিয়ে শুরু হল গোয়ায় ৫২তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ।