কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
বিশ্ব সংগীত দিবসে মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যাল
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: অরণ্য সেন
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১, ০২:১৫:০৬ পিএম
  • / ৯৩৩ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: অরণ্য সেন

সঙ্গীত চারদিকে বিরাজ করে। বিশ্ব অসংখ্য প্রাকৃতিক শব্দে ভরা। প্রাকৃতিক পরিবেশে বিশ্বের সংগীতের জাদুতে ভরা মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যালের প্রথম মরসুম শেষ হয়েছে। এটি একটি ওপেন গালি মিউজিক কনসার্ট জাতীয় সংগীতের নানাক্ষেত্রে একোস্টিক পারফরম্যান্সের সমৃদ্ধ হয়ে উঠেছিল। একই ধরনের অনুষ্ঠান এবার দেখা যাবে ২১ জুন রাত ৯টায় দ্য ড্রিমারসের ফেসবুক পেজে।রবীন্দ্রসঙ্গীত থেকে ভারতীয় শাস্ত্রীয় সংগীত, পাশ্চাত্য সংগীত থেকে জনপ্রিয় ছবির গান এমনকী ফিউশন মিউজিক, যন্ত্রসঙ্গীতে যুগলবন্দি , স্থানীয় পাহাড়ের শিল্পীদের সংগীত পরিবেশনা সব মিলিয়ে মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যাল ছিল জমজমাট। ২০২০ সালে আগমলোক তিতলি রিসর্ট মাঠে (পূর্ব সিকিম) এটি অনুষ্ঠিত হয়। সিধু, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, পণ্ডিত প্রদ্যুত মুখোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, আশন্ত বাক্লি, ওড়িশি নৃত্যশিল্পী সমর্পিতা চন্দ, শৌভিক মুখোপাধ্যায় (সেতার), সাত্যকি পাঠক (স্যাক্সোফোন)) ফ্ল্যাশব্যাক (ব্যান্ড), মৃন্ময় ভৌমিক (গিটার), আগমলোক মনেস্টির বৌদ্ধ সাধক এবং স্থানীয় সংগীতশিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পাহাড়ি উপত্যকায় প্রায় দুশোর মতো শ্রোতার উপস্থিতিতে এই অনুষ্ঠান হয়।  আয়োজক সুদীপ্ত চন্দ বলেন “কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যালের পরে এটি আমার অন্যতম  উদ্যোগ ছিল। ভ্রমণ এবং সংগীত একসাথে চলে। এই উদ্যোগ তাদের জন্য যারা সঙ্গীতকে সাথে নিয়ে ভ্রমণ করতে পছন্দ করেন। আমি মনে করি এই কনসার্টটি ডেস্টিনেশন ট্যুরিজমের আরেকটি দিক উন্মুক্ত করবে । ভ্রমণ এবং পর্যটনকে সমৃদ্ধ করবে। নিঃসন্দেহে এটি বিভিন্ন পাহাড়ের স্থানীয় প্রতিভাদের সামনে আনার মাধ্যম হয়ে উঠবে যারা প্রকৃতির সাথে বেড়ে ওঠার সাথে সঙ্গীতকে লালন করেছেন। “

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ হারাল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team