কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
ধোপে টিকল না সেন্সর জট! বিজয়ের শেষ ছবিকে ছাড়পত্র দিল হাইকোর্ট
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  দেবপ্রসাদ মুখার্জী
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ১১:৪৪:২৪ এম
  • / ১০৪ বার খবরটি পড়া হয়েছে
  • দেবপ্রসাদ মুখার্জী

ওয়েব ডেস্ক: কাটল আইনি জটিলতা। শেষমেশ থলপতি বিজয়ের (Thalpathy Vijay) কেরিয়ারের শেষ ছবিকে ছাড়পত্র দিল আদালত। দক্ষিণী ছবি ‘জন নায়াগন’-এর (Jana Nayagan) মুক্তির পথ পরিষ্কার হল মাদ্রাজ হাইকোর্টের (Madras High Court) রায়ে। বৃহস্পতিবার আদালত সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (Central Board of Film Certification)-কে ছবিটির জন্য ইউএ সার্টিফিকেট জারি করার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি পিটি আশা উভয় পক্ষের বক্তব্য শোনার পর এই নির্দেশ দেন।

রায় ঘোষণার সময় বিচারপতি মন্তব্য করেন, যে সেন্সর বোর্ডের সদস্য ছবিটি নিয়ে আপত্তি তুলেছিলেন, তাঁর অভিযোগ অনেকটাই ‘আফটারথট’ বলে মনে হয়েছে। এই ধরনের অভিযোগকে গুরুত্ব দিলে তা ভবিষ্যতে বিপজ্জনক নজির তৈরি করতে পারে বলেও মন্তব্য করে আদালত। পাশাপাশি সেন্সর সার্টিফিকেশনের ক্ষেত্রে ধারাবাহিকতা ও দায়বদ্ধতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয় মাদ্রাজ হাইকোর্টের এই রায়ে।

আরও পড়ুন: সন্তানের কী নাম রাখলেন ক্যাটরিনা-ভিকি?

এখনও পর্যন্ত ‘জন নায়াগন’-এর নির্মাতারা ছবিটির মুক্তির তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি। তবে সূত্রের খবর, আগামী এক থেকে দু’দিনের মধ্যেই ছবিটি মুক্তি পেতে পারে। আবার অনেকেই মনে করছেন, পোঙ্গাল উৎসব মরশুমে ১৪ জানুয়ারিও ছবিটি প্রেক্ষাগৃহে আসতে পারে।

প্রসঙ্গত, সেন্সর বোর্ডের এক সদস্যের আপত্তির জেরে নির্ধারিত সময়ের মধ্যে ‘জন নায়াগন’-এর সার্টিফিকেট দেওয়া হয়নি। ফলে শেষ মুহূর্তে ছবির মুক্তি স্থগিত করতে বাধ্য হন নির্মাতারা। এর ফলে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েন ছবি নির্মাতারা। দর্শকদের টাকা ফেরত দিতে বাধ্য হন তাঁরা। ইন্ডাস্ট্রির একাংশের অনুমান, এর ফলে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

দেখুন আরও খবর: 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

দু-দিন ছাড়াই মেট্রো বিভ্রাট, সাতসকালেই ভোগান্তিতে যাত্রীরা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team