কলকাতা সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
বিয়ে করতে গিয়ে প্রধান উপকরণ আনতে ভুললেন বর! কী হল তারপর
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৭:৪২ পিএম
  • / ৭৩ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : সুন্দরভাবে সুসজ্জিত রয়েছে বিয়ের (Marriage) মণ্ডপ। সেই অনুষ্ঠানে সামিল হতে উপস্থিত ছিলেন আমন্ত্রিতরা। এর পরেই ধীরে ধীরে শুরু হয় বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান। কিন্তু শুরু হওয়ার পর মাথায় হাত পড়ল বর (Groom) ও কনে (Bride) দু’পক্ষেরই। কারণ বিয়ে সম্পুর্ণ হওয়ার জন্য যে জিনিসটা সব থেকে দরকার, সেটাই ভুলে মেরে দিয়েছেন বর। তা হল ‘সিঁদুর’ (Sindoor)। তবে সেই সময় ত্রাতা হয়ে এলেন অ্যাপনির্ভর পণ্য পরিষেবা সংস্থা। বিয়ের এমনই একটি ঘটনা ভাইরাল (Viral Video) হয়েছে সমাজমাধ্যমে। যা তোলপাড় করে তুলেছে সমাজমাধ্যম। অবশ্য এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি।

ভাইরাল সেই ভিডিয়োর শুরুতেই বরকে অকপটে স্বীকার করলেন, “সাতপাকে ঘোরার পর একটা ছোট্ট জিনিসের দরকার হয়। তা হল সিঁদুর। আর আমি ওটা আমার সঙ্গে আনিনি।” বরের সেই কথা শুনে একেবারে হাসির রোল উঠেছিল।

আরও খবর : ৩৩ বছরের যাত্রা শেষ! অভিনয় জীবনে ইতি টানার ঘোষণা বিজয়ের

আর বরের এই কথা শুনে টনক নড়ে পরিবারের। কারণ ভারতীয় হিন্দুদের জন্য সিঁদুর (Sindoor) ছাড়া যে বিয়ে অসম্পূর্ণ। তবে এই পরিস্থিতে বরকে সাহায্য করতে এগিয়ে এলেন পরিবারের অন্যান্য সদস্যরা। সঙ্গে সঙ্গে অনলাইনে অর্ডার করা হয় ওই গুরুত্বপূর্ণ বস্তুটি। এর কিছুক্ষণ করেই ওই পণ্য সরবরাহ সংস্থার কর্মী সিঁদুর নিয়ে উপস্থিত হলেন। তার পরেই সমস্ত আচার-অনুষ্ঠান মেনে বিয়ে সম্পূর্ণ হয়।

 

View this post on Instagram

 

A post shared by Vogueshaire Weddings (@vogueshaire)

মজাদার এই ভিডিয়োটি ‘ভোগশেয়ার’ নামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। যা বহু মানুষ দেখে ফেলেছেন। কেউ কমেন্টে মজার ছলে লিখেছেন, ‘ভেবে দেখুন, এই বিয়ে যদি ভারতের বাইরে হতো, তাহলে সেখানে এই পণ্য সরবরাহ সংস্থাকে পাওয়া যেত না।’ একজন রসিকতা করে লিখেছেন, এই ধরণের অ্যাপগুলি বিবাহ পরিকল্পনাকারীদের মতোই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

SIR হিয়ারিং ঘিরে রণক্ষেত্র ভাতার, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
দিল্লির পর এবার লেহ-লাদাখে ভয়াবহ ভূমিকম্প!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
শিক্ষার ক্ষতি ও অতিরিক্ত কাজের চাপ, কাটোয়ায় BLO-দের গণইস্তফার হুমকি
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
‘আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাব’, বারাসতে বিস্ফোরক অভিষেক
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
পশ্চিমবঙ্গে SIR নিয়ে সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা নির্বাচন কমিশনের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে বৈধ মাধ্যমিকের অ্যাডমিট! বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
SIR-শুনানিতে এবার ডাক পেলেন নওশাদ সিদ্দিকী!
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
স্যালাইন হাতে শুনানিতে অসুস্থ বৃদ্ধা! SIR নাকি হয়রানি? উঠছে প্রশ্ন
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
অনুমোদন দিল কেন্দ্রীয় কমিটি, প্রজাতন্ত্র দিবসে থাকছে বাংলার ট্যাবলো
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
ভারতীয় জলসীমায় অনুপ্রবেশ! ট্রলারসহ আটক ২৪ বাংলাদেশি মৎস্যজীবী
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, ৭ অভিযুক্তের জেল হেফাজত
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
এসআইআর শুনানির আগেই আত্মহত্যা ৭০ বছরের বৃদ্ধের
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
অনলাইনেই জমা দিতে পারবেন SIR শুনানির নথি? কীভাবে?
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
ব্যর্থ রোহিত, জাদেজা! ফের সিরিজ হারের মূল কারণ কি এটাই ছিল?
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
‘নেতাজির প্রপৌত্রকেও নাগরিকত্বের প্রমাণ?’ SIR নোটিসে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team