কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
খেলাধুলা থেকে বিনোদন জগৎ, ২০২৫-এ যে তারকারা সম্পর্ক ভাঙলেন
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩১:১৫ পিএম
  • / ১৮৫ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক: শেষের পথে ২০২৫ সাল। হাতে আর মাত্র একদিন। নতুন বছরের (New Year) প্রাক্কালে যখন গোটা বিশ্ব নতুন স্বপ্নে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন চলতি বছরেই খেলাধুলা ও বিনোদন জগতের একাধিক জনপ্রিয় তারকা দম্পতির সম্পর্কে পড়েছে ছেদ। কোথাও দীর্ঘদিনের তিক্ততার অবসান, আবার কোথাও আচমকা সিদ্ধান্তে হতবাক ভক্তরা। এক নজরে দেখে নেওয়া যাক, ২০২৫ সালে কোন কোন তারকা দম্পতি আলাদা হওয়ার পথে হাঁটলেন।

ক্রীড়াজগতের তারকা বিচ্ছেদ

প্রথমেই উল্লেখযোগ্য ভারতের তারকা টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা (Sania Mirza) ও প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক (Shoaib Malik)। প্রায় ১৪ বছরের দাম্পত্য জীবনের পর ২০২৫ সালে আইনি বিচ্ছেদ সম্পন্ন হয় তাঁদের। শোয়েব মালিকের তৃতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই এই বিচ্ছেদ চূড়ান্ত হয়।

এরপর আসে ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও তাঁর প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মার (Dhanashree Verma) নাম। ২০২০ সালে বিয়ে হলেও ২০২২ সাল থেকেই আলাদা থাকতে শুরু করেন তাঁরা। অবশেষে ২০২৫ সালের মার্চ মাসে তাঁদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়।

চলতি বছরেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন ব্যাডমিন্টনের ‘পাওয়ার কাপল’ সাইনা নেহওয়াল (Saina Nehwal) ও পারুপল্লি কাশ্যপ (Parupalli Kashyap)। ২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ এই জুটি সাত বছরের দাম্পত্যের পর ২০২৫ সালের জুলাই মাসে বিচ্ছেদের পথে হাঁটেন।

আরও খবর :

বিনোদন জগতেও ভাঙনের সুর

খেলার জগতের পাশাপাশি বিনোদন মহলেও একাধিক সম্পর্ক ভেঙে যাওয়ার খবর সামনে এসেছে। অভিনেত্রী সেলিনা জেটলি (Celina Jaitly) চলতি বছরের নভেম্বর মাসে স্বামী পিটার হ্যাগের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ তুলে মুম্বইয়ের আন্ধেরি আদালতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন।

২০২৫ সালের অন্যতম আলোচিত সম্পর্ক ভাঙনের ঘটনা তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia) ও বিজয় বর্মার (Vijay Varma) বিচ্ছেদ। যদিও তাঁরা বিবাহিত ছিলেন না, তবু দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাওয়ার খবর অক্টোবরে প্রকাশ্যে আসতেই তা নিয়ে চর্চা তুঙ্গে ওঠে।

টেলিভিশন জগতেও কম নয় ভাঙনের তালিকা। ‘ভাবিজি ঘর পর হ্যায়’ খ্যাত অভিনেত্রী শুভাঙ্গী আত্রে (Shubhangi Atre) ২০ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি স্বামী পীযূষ পুরের সঙ্গে আইনিভাবে বিচ্ছেদ করেন।

 

এছাড়াও মারাঠি সংগীতশিল্পী রাহুল দেশপাণ্ডে (Rahul Deshpande) ১৭ বছরের দাম্পত্যের পর ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেন। একই মাসে দীর্ঘ ১৫ বছরের বৈবাহিক জীবন শেষে আলাদা হন অভিনেত্রী সিম্পল কৌল ও রাহুল লুম্বা।

সবশেষে, অভিনেত্রী শ্রীনন্দা শঙ্কর (Sreenanda Shankar) ও গেভ সাতারাওয়ালও তাঁদের সম্পর্ক ভাঙার কথা সম্প্রতি একটি পোস্টের মাধ্যমে প্রকাশ্যে জানান।

নতুন বছরের ঠিক আগমুহূর্তে এই বিচ্ছেদগুলি যেন আরও একবার মনে করিয়ে দিল—খ্যাতি ও সাফল্যের আড়ালেও ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন এড়ানো যায় না।

দেখুন অন্য খবর :

 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটে নৈতিক সমর্থন চেয়ে মুখ্যমন্ত্রীকে  চিঠি দিল AIBOC
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
দু-দিন ছাড়াই মেট্রো বিভ্রাট, সাতসকালেই ভোগান্তিতে যাত্রীরা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team