Placeholder canvas
কলকাতা বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ |
K:T:V Clock
‘নো এন্ট্রি’ দিয়েই এন্ট্রি!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: অরণ্য সেন
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুন, ২০২২, ০২:৪২:২৮ পিএম
  • / ২৪৫ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: অরণ্য সেন

বলিউডের জনপ্রিয় ও সারা জাগানো ছবি ছিল ‘নো এন্ট্রি’। ইতিমধ্যেই খবরে প্রকাশ যে এই ছবির সিক্যুয়াল তৈরি হতে যাচ্ছে। ছবির চিত্রনাট্য অনুযায়ী নাকি সলমন খানের সঙ্গে এই ছবিতে দেখা যাবে ১০ জন নামজাদা নায়িকাকে। সলমন এবং তাঁর টিম ইতিমধ্যেই নায়িকা খোঁজার কাজে নেমে পড়েছেন। শোনা যাচ্ছে এই ছবির সিক্যুয়াল দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন দক্ষিণের বিতর্কিত জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। অনেকেরই ধারণা সলমনের ‘নো এন্ট্রি’ দিয়েই বলিউডে এন্ট্রি হবে সামান্থার। প্রসঙ্গত, ‘নো এন্ট্রি’র সিক্যুয়াল নিয়ে অনেকদিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল। ‘নো এন্ট্রি’ ছবির নায়করা এই সিকুয়ালে থাকলেও পুরনো নায়িকারা কেউই থাকছেন না। নতুন নায়িকারা কারা ছবিতে থাকবেন তা নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। এমনকি অনেক দিন ধরে চলছিল জল্পনা যে আদৌ কি সলমন এই সিক্যুয়ালে থাকছেন? ইতিমধ্যেই খবরে প্রকাশ ‘নো এন্ট্রি’ ছবির সিক্যুয়েলে নাম রাখা হয়েছে ‘নো এন্ট্রি এন্ট্রি মে এন্ট্রি’। আর সেখানেই এন্ট্রি নিতে চলেছেন নাকি সামান্থা-রুথ-প্রভু। নতুন এই ছবিতে পুরনো নায়ক সলমন খান, অনিল কাপুর,ফারদিন খান কে দেখা গেলেও দেখা যাবে না বিপাশা বাসু,লারা দত্ত,সেলিনা জেটলি কিংবা এশা দেওয়লকে। ছবির পুরনো নায়িকাদের জায়গা নিতে চলেছেন নাকি দক্ষিণী নামজাদা অভিনেত্রীরা। সামান্থা ছাড়াও তামান্না ভাটিয়া,রাশমিকা মান্দানা,পূজা হেগড়ের নাম শোনা যাচ্ছে ছবির সিক্যুয়ালের জন্য।

যদিও এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা এখনো হয়নি। চলতি বছরের শেষের দিকে এই ছবির শুটিং শুরু হবার কথা। নো এন্ট্রি ছবিটি পরিচালনা করেছিলেন আনিস বাজমি। তিনি জানিয়েছেন ছবির সিক্যুয়াল ‘নো এন্ট্রি মে এন্ট্রি’ র চিত্রনাট্য প্রস্তুত। সলমন খান ইতিমধ্যেই শুনেছেন সেই চিত্রনাট্য। মজাদার এই চিত্রনাট্যটি ভাইজান যথেষ্ট পছন্দ করেছেন। ছবির পরিচালক আনিস জানিয়েছেন যে এটি একটি বেশ বড় ফ্র্যাঞ্চাইজি হতে চলেছে। এটি দেখার জন্য দর্শকরা উন্মুখ হয়ে আছেন। প্রসঙ্গত, ‘নো এন্ট্রি’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৫ সালে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০ ১১ ১২ ১৩ ১৪
১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১
২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮
আর্কাইভ

এই মুহূর্তে

অগ্রাধিকার তালিকায় নেই মমতার মামলা!
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
শুনানির আগেই অন্তর্বর্তীকালীন আবেদন মমতার!
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
Почему внимание укрепляет ощущение событий
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে সূর্যদের সতর্ক করলেন ধোনি! কী বললেন?
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
Как внимание соединено с любопытством
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
অস্ট্রেলিয়ায় মহাত্মা গান্ধীর মূর্তি চুরি! নিন্দা ভারতের
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
Каким образом фокусировка укрепляет ощущение происходящего
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
Почему внимание усиливает восприятие событий
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
আততায়ীদের গুলিতে মৃত্যু হল সইফ আল-ইসলাম গদ্দাফি-র!
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
Каким образом фокусировка усиливает понимание происходящего
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
নবম তলা থেকে ঝাঁপ তিন নাবালিকার! মর্মান্তিক ঘটনা গাজিয়াবাদে
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
কালো গাউন পরে শীর্ষ আদালতে মমতা! সমাজমাধ্যমে ঝড় TMC-র
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
রাজ্যজুড়ে বজায় শীতের আমেজ! দাপট কুয়াশারও
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
Каким образом фокусировка укрепляет ощущение происходящего
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
Почему концентрация усиливает понимание реальности
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team