কলকাতা মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
‘একেনবাবু’র গাড়িতে বাসের ধাক্কা, টালিগঞ্জে দুর্ঘটনার কবলে অভিনেতা অনির্বাণ চক্রবর্তী
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ০২:০৩:১৪ পিএম
  • / ১৪১ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

কলকাতা: শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ দুর্ঘটনার কবলে পড়লেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)। টালিগঞ্জ (Tollygunge) থেকে চারুমার্কেটের (Char Market) দিকে যাওয়ার পথে তাঁর গাড়িকে পিছন থেকে ধাক্কা মারে একটি বাস। ধাক্কার জেরে গাড়ির পিছনের কাচ ভেঙে পড়ে। ঘটনাস্থলে ভিড় জমাতে থাকেন স্থানীয়রা, যারা তৎক্ষণাৎ সাহায্যের হাত বাড়িয়ে দেন।

অনির্বাণ জানান, টালিগঞ্জ রেলব্রিজের নীচে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই বাসটি এসে জোরে তাঁদের গাড়িতে ধাক্কা দেয়। তিনি বলেন, “গাড়ির পিছন দিকটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসচালক প্রথমে বলেছিল—এইটুকুই তো ক্ষতি হয়েছে, আরও বড় কিছু হতে পারত! আমি স্পষ্টভাষায় প্রতিবাদ করি। এরপরই পুলিশে ফোন করি।”

আরও পড়ুন: লন্ডনের লেস্টার স্কোয়ারে ব্রোঞ্জের রাজ-সিমরন, সাক্ষী হলেন শাহরুখ-কাজল

টালিগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে আটক করে। ব্রিজের অপর প্রান্তে হওয়ায় তাঁকে চারুমার্কেট থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেই এফআইআর দায়ের করেন অভিনেতা। তাঁর গাড়িও আপাতত থানায় রাখা হয়েছে।

জনপ্রিয় ‘একেনবাবু’ চরিত্রে অভিনয়ের সুবাদে অনির্বাণের জনপ্রিয়তা প্রবল। দুর্ঘটনার খবর ছড়াতেই এলাকায় ভিড় বাড়তে থাকে। অনির্বাণ বলেন, “পুলিশ অনেক সাহায্য করেছে, স্থানীয়রাও পাশে ছিলেন।” শারীরিকভাবে কেমন আছেন? অভিনেতার জবাব, “আমি ঠিক আছি।”

দেখুন আরও খবর: 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় বাহিনী ও এনআইএ তদন্ত নিয়ে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে টিকিট বাতিল? বন্দে ভারত–অমৃত ভারতে মিলবে না রিফান্ড
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team