কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
দেরিতে এলেও আবেগে ভরপুর! ২৫ দিনের মাইলস্টোন ছুঁল ‘দেরি হয়ে গেছে’
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ০২:১২:৩৮ পিএম
  • / ৮৬ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

ওয়েব ডেস্ক: প্রেক্ষাগৃহে দর্শকদের নিরবচ্ছিন্ন ভালোবাসায় টানা ২৫ দিনের সাফল্য ছুঁয়ে ফেলল পরিচালক সপ্তাশ্ব বসু-র ছবি ‘দেরি হয়ে গেছে’ (Deri Hoye Geche)। সময়, স্মৃতি আর আবেগের সূক্ষ্ম মেলবন্ধনে তৈরি এই ছবিটি প্রমাণ করে দিল, ভালো গল্প দেরিতে এলেও দর্শকের হৃদয়ে ঠিকই জায়গা করে নেয়।

ছবির গল্প ও কনসেপ্টের নেপথ্যে রয়েছেন সপ্তর্ষি সেন ও অপালা চৌধুরী (Apala Chowdhury)। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার ঋষির চরিত্রে অঞ্জন দত্ত-র সংযত অথচ গভীর অভিনয় দর্শকদের আবেগে নাড়া দিয়েছে। অন্যদিকে হোমস্টে মালিক সঙ্ঘমিত্রার ভূমিকায় মমতা শঙ্কর তুলে ধরেছেন অপেক্ষা, অভিমান আর অসমাপ্ত প্রেমের নীরব যন্ত্রণা।

আরও পড়ুন: স্ক্রিনিং কমিটির ‘বিপক্ষে’ ভোট দেবের, ছবি মুক্তি নিয়ে জটিলতা আরও বাড়ালেন অভিনেতা?

গল্পের শিকড় ছড়িয়ে রয়েছে ১৯৮০-র দশকের কলকাতায়—এক ব্যর্থ প্রেমের স্মৃতি বর্তমান সময়ে ফিরে এসে জন্ম দেয় নতুন প্রশ্ন, নতুন অনুভূতির। সাহিত্য ও শিল্পপ্রেমী সায়ন্তী চরিত্রে অপালা চৌধুরী ছবিতে যোগ করেছেন মানবিক উষ্ণতা ও সংবেদনশীলতার ছোঁয়া।

ঋষির বন্ধু ও প্রাক্তন পুলিশ অফিসার ত্বরিতর চরিত্রে অরিজিৎ দত্ত (দাদুল দা) বন্ধুকে জীবনের দেরি হয়ে যাওয়া অনুভূতিগুলোর মুখোমুখি হওয়ার সাহস জোগান। আর ছবির ক্লাইম্যাক্সে উজান চট্টোপাধ্যায়ের বিশেষ উপস্থিতি গল্পে এনে দেয় এক অপ্রত্যাশিত রহস্যের মোড়।

কাজ, সম্পর্ক কিংবা সুযোগ—জীবনের প্রতিটি স্তরে দেরি করে ফেলার যন্ত্রণা ও অনুশোচনাই ‘দেরি হয়ে গেছে’-র মূল বক্তব্য। আর সেই সত্যিকেই আবেগে, নীরবতায় আর স্মৃতির ভারে মুড়ে দর্শকের কাছে পৌঁছে দিয়েছে এই ছবি। ২৫ দিনের ধারাবাহিক সাফল্য স্পষ্ট করে দেয়, দেরিতে হলেও হৃদয়ছোঁয়া গল্প শেষ পর্যন্ত জয়ী হয়।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team