কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
১২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে আতিউল ইসলামের সাইকো থ্রিলার ‘দানব’
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৭:২৫ পিএম
  • / ১২৫ বার খবরটি পড়া হয়েছে
  • শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়

কলকাতা: ১২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘দানব’ (Danob Movie)। সাইকো–কিলার থ্রিলারের সঙ্গে সামাজিক বার্তা তুলে ধরা হয়েছে ছবিতে। রুপম ইসলাম (Rupam Islam)–সামিদ মুখার্জির (Samidh Mukherjee) মেলবন্ধনে জমে উঠেছে ছবির গানও। আতিউল ইসলামের (Director Atiul Islam) নতুন থ্রিলার ছবি ‘দানব’ সাইকো–কিলার ভিত্তিক রুদ্ধশ্বাস গল্পের পাশাপাশি এই ছবির অন্যতম আকর্ষণ হল এর গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা। পরিচালক জানিয়েছেন—দর্শক ছবিটি দেখলে সেই বার্তা স্পষ্টভাবে উপলব্ধি করতে পারবেন।

পরিচালক আতিউল ইসলাম ছবির প্রসঙ্গে জানিয়েছেন, “এটি থ্রিলার হলেও আমরা এর ভেতরে একটি অত্যন্ত সুন্দর সামাজিক বার্তা রেখেছি। প্রতিটি ছবিতেই আমি মানবিক ও নৈতিক কিছু তুলে ধরার চেষ্টা করি—কিশলয়–এ যেমন ছিল শিশু মনস্তত্ত্ব, আর ফাতেমা–য় বার্তা ছিল ‘সবার উপরে মানুষ সত্য’। আমি মনে করি সিনেমা মানুষকে সঠিক পথে নিয়ে আসতে পারে। সিনেমার মাধ্যমে আমরা সমাজকে যদি কোন ভালো বার্তা দিতে পারি সেটি হবে আমার কাছে অনেক বড় গর্বের বিষয়।

আরও পড়ুন: খোলা পিঠে সোনামণির ট্যাটু ফ্লন্ট!

তিনি আরও বলেন, রুপম ইসলাম গেয়েছেন টাইটেল ট্র্যাকটির প্রধান অংশ, আর সংগীতায়োজন করেছেন সামিদ মুখার্জি। দীর্ঘ বহু বছর পর দুই বন্ধু আবার একসঙ্গে কাজ করলেন। সামিদ বলেন, “এই ছবির জন্য সাইকেডেলিক রকই প্রয়োজন ছিল। রুপম আমার ৩০ বছরের সঙ্গী—ও ছাড়া টাইটেল ট্র্যাক কল্পনাই করা যায় না। আমি, রুপম আর উর্ভি—এই তিনজনের মিলেই গানটি অসাধারণ হয়ে উঠেছে।”ছবিতে আরও একটি গান গেয়েছেন জনপ্রিয় বলিউড কণ্ঠশিল্পী জাবেদ আলী, সুর করেছেন দেবজ্যোতি কর।

এ ছবির মূল চরিত্র ‘উমা’র ভূমিকায় অভিনয় করেছেন রূপসা। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “দানব-এ কাজ করা আমার কাছে বিশেষ অভিজ্ঞতা। আতিউল ইসলাম অভিনেতাকে নিজের মতো করে চরিত্র অনুভব করতে দেন তাই ‘উমা’কে গভীরভাবে ধরতে পেরেছি। তার সংগ্রাম, স্বপ্ন আর স্বপ্নভঙ্গের যন্ত্রণা দর্শকের মনে ছাপ ফেলবেই।”পরিচালকের দাবি, গল্প, নির্মাণ, অভিনয় ও সংগীত—সব মিলিয়ে ‘দানব’ দর্শককে হতাশ করবে না।

অন্য খবর দেখুন

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team