কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
গুজরাটে হেনস্তার শিকার অমিতাভ! হুড়োহুড়ি-ধাক্কাধাক্কি, আহত একাধিক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬, ০১:৪৪:৫৬ পিএম
  • / ৭৩ বার খবরটি পড়া হয়েছে
  • শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়

ওয়েব ডেস্ক: বিজয়ের পর এবার হেনস্থার শিকার বিগ বি। গুজরাতে (Mobbed in Gujarat) অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan) দেখতে নিরাপত্তা বলয় টপকে উন্মত্ত অনুরাগীরা যা করলেন, তাতে রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছেন খোদ শাহেনশাও! শুক্রবার ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’-এর তৃতীয় মরশুমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গুজরাটের সুরাটে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। লাল ভাই কন্ট্রাক্টর স্টেডিয়ামে যাওয়ার আগে তিনি বিমানবন্দর থেকে সোজা পৌঁছন তাঁর বন্ধু ও বিশিষ্ট ব্যবসায়ী সুনীল শাহের সঙ্গে দেখা করতে। সেখানেই বিপত্তি ঘটে।

শুক্রবার মুম্বই থেকে গুজরাটের সুরাটে উড়ে গিয়েছিলেন বিগ-বি। কিন্তু সেখানে গিয়ে একেবারে অপ্রত্যাশিত একটি সমস্যার সম্মুখীন হতে হল অভিনেতাকে। ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’ (Indian Street Premier League)-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সুরাটে যান অমিতাভ বচ্চন। বিমানবন্দর থেকে গিয়েছিলেন তাঁর বন্ধু তথা ব্যবসায়ী সুনীল শাহের সঙ্গে দেখা করতে। যিনি পাল এলাকার কাসা রিভেরা নামে এক বিলাসবহুল আবাসনে থাকেন সুনীল শাহ। বন্ধুর সঙ্গে দেখা সেরে বেরোনোর সময়ই বিগ বি’কে দেখতে ভিড় জমতে শুরু করে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

আরও পড়ুন:মাত্র ৬ মিনিটের নাচের জন্য তামান্নার আকাশছোঁয়া পারিশ্রমিক

বিগ বি’কে দেখতে হুড়োহুড়ি পড়ে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, উন্মত্ত অনুরাগীদের ভিড়ে শাহেনশার প্রাণ প্রায় ওষ্ঠাগত হওয়ার জোগাড়। অভিনেতা করজোরে থামার অনুরোধ করলেও কে শোনে কার কথা! এরপরই শুরু হয় ধাক্কাধাক্কি। যার ফলে আবাসনের প্রবেশপথের কাচ ভেঙে যায়। সেই ক্যামেরাবন্দি মুহূর্তের ভিডিওই বর্তমানে নেটভুবনে ভাইরাল। যা দেখে নিন্দায় সরব হয়েছেন অমিতাভ অনুরাগীদের একাংশ। নিরাপত্তারক্ষীরাও তাঁকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে যথেষ্ট বেগ পেতে থাকেন। হুড়োহুড়ির জেরে একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।পরিস্থিতি সামাল দিতে পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের একটি দল।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
এবার কী বিদায় নেবে শীত? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team