Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬ |
K:T:V Clock
করোনার দাপটে পিছোতে হচ্ছে সমস্ত বড় বাজেটের বলি ছবির শুটিং
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By:অরণ্য সেন
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২, ০৪:১০:২৭ পিএম
  • / ১৫১ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:অরণ্য সেন

করোনার দাপটে বলিউডের বেশ কিছু বিগ বাজেটের ছবির শুটিং পিছোতে বাধ্য হচ্ছে নির্মাতারা। যশরাজ ফিল্মস প্রযোজিত বহুল প্রতীক্ষিত মণীশ শর্মা পরিচালিত ‘টাইগার ৩’ ছবির শুটিং হওয়ার কথা ছিল দিল্লিতে। এই ছবির মুখ্য চরিত্রে সলমন খান ও ক্যাটরিনা কাইফ অভিনয় করছেন। এ মাসের মাঝামাঝি তাঁদেরকে নিয়ে ছবির একটি মূল অংশ ১৫ দিনের শুটিং করার কথা ছিল রাজধানীতে। কিন্তু সূত্রের খবর কর্নার দাপটে এই শুটিং শিডিউল বাতিল করা হয়েছে। প্রসঙ্গত, গত মাসে ক্যাটরিনা-ভিকি কৌশলের বিয়ের পর এটি ছিল সলমনের ‘টাইগার ৩’ শুটিংয়ের প্রথম সিডিউল। এর আগে ছবিটির বিদেশে শুটিং হয়েছে। ‘ভারত’ এর পর এই সলমন-ক্যাটরিনাকে একসঙ্গে এই ছবিতে দেখা যাবে। বিশ্বের বিভিন্ন দেশে এই ছবির শুটিংয়ের পর ‘টাইগার’ টিম দেশে ফিরে এসেছে। এই অ্যাকশন ফিল্ম এর তৃতীয় কিস্তিতে টাইগার এবং জোয়াকে দেখা যাবে এক মারাত্মক মিশনে।
 অন্যদিকে জানা যাচ্ছে যশরাজ ফিল্মসের ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজি ছাড়াও শাহরুখ খান দীপিকা পাডুকোন এবং জণ আব্রাহাম অভিনীত ‘পাঠান’ ছবি শুটিং মহামারীর কারণে বাধার সম্মুখীন হয়েছে। এছাড়াও অন্যান্য বড় ব্যানারের ছবি গুলির মধ্যে যেগুলির শুটিং বন্ধ হয়ে গেছে তা হলো বিজয় দেবরকোন্ডা এবং অনন্যা পান্ডের ‘লাইগার’। করণ জোহর পরিচালিত রণবীর সিং ও আলিয়া ভাটের ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’র অবস্থাও একই রকম। অবশ্য শোনা যাচ্ছে আগামী ১০ জানুয়ারি মুম্বাইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে রনবির আলিয়া কে নিয়ে ছবির একটি গানের শুটিং নাকি করতে চলেছেন করণ। যদিও তা নিয়ে নিশ্চিত করে কেউ এখনো কিছু বলতে পারেননি। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকের পোর্টালের খবর অনুযায়ী, নির্দিষ্ট গানের শুটিংয়ের পরিকল্পনা অনেকদিন আগেই করা হয়েছিল এবং ইতিমধ্যেই বিশাল আকারে তৈরি হয়েছে এই গানের সেট। তবে কারণ চাইছেন এই ক্রমবর্ধমান করোনার প্রাদুর্ভাবে শুটিং না করে সেটটি অবিকল রেখে পরে শুটিং করতে। কারণ তার কাছে ছবির শিল্পী এবং কলাকুশলীদের নিরাপদে থাকার বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। ‘লাইগার’ অভিনেতা দেবারকোন্ডা শুক্রবার তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলিতে অনন্যা পান্ডে রাম্যা কৃষ্ণাণ ও মাইক টাইসন অভিনীত তার ছবির আপডেট ভাগ করে নিয়েছেন। তিনি লিখেছেন,এটি আরেকটি তরঙ্গ ঝড়। শুটিং বাতিল করা হয়েছে। ছবির পরিচালক পুরী জগন্নাথ একশনস এবং কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং ডেট এই সময় নির্ধারণ করেছিলেন। এর আগেও ২০২০ সালে মার্চ মাসে লাইগারে শুটিং বাতিল করতে হয়েছিল লকডাউন এর কারণে। এর আগে অনেক প্রযোজক ২০২১ সালে দ্বিতীয় লকডাউনে শুটিং চালিয়ে যাওয়ার জন্য তাদের সেটগুলির গোয়া এবং গুজরাটের মতো অন্যান্য রাজ্যের স্থানান্তরিত করেছিলেন। কারণ প্রযোজকরা তাড়াতাড়ি শেষ করার জন্য মুম্বইয়ের থেকে কম ঝুঁকিপূর্ণ রাজ্যে যাওয়া এবং বায়োবাবল সেটআপ তৈরি করার কথা বিবেচনা করছেন।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০ ১১ ১২ ১৩ ১৪
১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১
২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮
আর্কাইভ

এই মুহূর্তে

২৭ দিনে নিখোঁজ ৮০৭! অধরা ১৩৭ শিশু! রাজধানীতে বাড়ছে উদ্বেগ
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
রানের জোরে প্রস্তুতি ম্যাচ জিতল ভারত! চিন্তা বাড়ল বোলিং ইউনিট
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
কেন্দ্রের হারে DA পাবেন রাজ্যের কর্মীরা? বৃহস্পতিবারই সুপ্রিম রায়
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
আফগান বধ করে বিশ্বকাপ ফাইনালে ভারত! নজির গড়লেন বৈভবরা
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
২৫ বছর পর নির্বাচন কমিশনের জাতীয় সম্মেলন, পৌরহিত্যে জ্ঞানেশ কুমার
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
এক ফ্রেমে সলমন, অজয়, আমির, অক্ষয়
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
সইফের সঙ্গে মিমি, ‘হাম হিন্দুস্তানি’’র ঝলক প্রকাশ্যে
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
সাফাই কর্মীদের ধর্মঘটে আবর্জনার স্তূপ, দমবন্ধ করা পরিস্থিতি আসানসোলে
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
নবান্নের আবেদন খারিজ, ২৫ জন আধিকারিককে ট্রেনিংয়ের নির্দেশ কমিশনের
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
মমতার সওয়ালের পর কমিশনকে নোটিস দিয়ে শীর্ষ আদালত বলল, ‘সংবেদনশীল হোন’
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
কালো মেয়েদের অপছন্দ ছিল ডোনাল্ড ট্রাম্পের, এপস্টিন ফাইলে চাঞ্চল্যকর তথ্য
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় বাজেট আশাহত করেছে, রাজ্য বাজেটের দিকে তাকিয়ে আশাকর্মীরা
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
বাড়ি ফিরে এসেই দেখল সাংঘাতিক ঘটনা, এবার কীভাবে পরীক্ষা দেবে মাধ্যমিক পরীক্ষার্থী?
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
ফের প্রোটিয়া বধের সুযোগ! কোথায় দেখবেন ভারতের ওয়ার্ম আপ ম্যাচ?
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
সন্দেশখালিতে ভেঙে পড়ল কংক্রিটের সেতু, বন্ধ যাতায়াত, দেখুন কী অবস্থা
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team