কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
সুবর্ণরেখায় বাড়ছে জলস্তর,উদ্বেগে বাসিন্দারা
টুটুন দাস Published By:  • | Edited By: সাহাজান পুরকাইত
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১, ০৬:১৭:৫৮ পিএম
  • / ৬০৬ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: সাহাজান পুরকাইত

ঝড়ো হাওয়ার সঙ্গে টানা বৃষ্টির জেরে সুবর্ণরেখা নদীতে ক্রমশ জলস্তর বাড়ছে। উদ্বেগের মধ্যে রয়েছেন ঝাড়গ্রাম জেলার গােপীবল্লভপুর দুই নম্বর ব্লকের চোরচিতা গ্রামের বাসিন্দারা। যশে তেমন প্রভাব পড়েনি ঝাড়গ্রাম জেলায়। তবে, দফায় দফায় বৃষ্টি হলেও তার মাত্রা ছিল যথেষ্টই কম। কিন্তু গত সোমবার থেকে ঝাড়গ্ৰাম জেলাজুড়ে শুরু হয়েছে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি। এরফলে সুবর্ণরেখা ও ডুলুং নদীর বেশ কিছু উপকূল সংলগ্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। বিশেষ করে গোপীবল্লভপুর দুই নম্বর ব্লকের চোরচিতা গ্রাম সহ বাঁশঝড়া, ভামাল, হাতিপাতা ইত্যাদি গ্রামগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন মানুষজন। সুবর্ণরেখা নদীতে ক্রমশ জলোচ্ছাস বাড়ায় গোপীবল্লভপুর ১ ব্লকের আলমপুর, জেনাঘাঁটি সহ একাধিক গ্ৰামে জল ঢুকে যাওয়ার আশঙ্কা।

অন্যদিকে বাদ যায়নি গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের বরামারা ব্রিজ আশেপাশের গ্রামগুলো। বেশ কয়েক বছর ধরেই ডুলুং নদীর ওপরে বড়ামারা ব্রিজ দিয়ে ভারী গাড়ি চলাচল বন্ধ রয়েছে। পাশেই বিকল্প হিসেবে তৈরি হয়েছে ভাসাপুল। সেই পুলের ওপর দিয়েই যান চলাচল হচ্ছিল। কিন্তু টানা বৃষ্টিতে নদীতে জল বেড়ে যাওয়ার জন্য প্রশাসন তরফে তৈরি করা ভাসাপুল ডুবে যাওয়ায় বার্তামানে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

প্রতি বছর বৃষ্টির দিনে একই সমস্যা থাকে। আজ নয়, দীর্ঘদিন যাবত এই সমস্যা। প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। ডুলুং নদীতে ক্রমশ জল বাড়ায় গোপীবল্লভপুর দুই ব্লকের বেলিয়াবেড়া সাঁকরাইল ব্লকের রোহিণী, রগড়া এই সকল এলাকার মানুষ জেলা শহর ঝাড়গ্রাম যেতে হলে বিকল্প পথ ভাসাপুল। সেই ভাসপুল এখন জলের তলায়। স্বাভাবিক ভাবেই সমস্যায় এলাকার মানুষ।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের রেকর্ডবুকে কোহলি! দল হারলেও বড় নজির গড়লেন বিরাট
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team