কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
অজয় নদের ওপর স্থায়ী বাঁধ নির্মাণের প্রস্তুতি
সঞ্জীব সুঁই Published By:  • | Edited By: সোমদত্তা বসু
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১, ০৬:৪৩:৩৪ পিএম
  • / ৩৯৭ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: সোমদত্তা বসু

প্রবল বৃষ্টিতে অজয় নদের জলের তোড়ে ভেসে গেল পশ্চিম বর্ধমানের কাঁকসার শিবপুর থেকে বীরভূম পর্যন্ত অস্থায়ী সেতু। দুই জেলার মধ্যে একমাত্র সংযোগ স্থাপনকারী অস্থায়ী সেতু ভেঙে পড়ায় যাতায়াতের সমস্যায় পড়েছে দুই জেলার মানুষ। তবে জল সরতেই সেখানে ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছে। প্রতিবছর বৃষ্টির জেরে অজয় নদে জলস্তর বাড়ে। জলের ধাক্কায় ভেসে যায় অস্থায়ী সেতু। শনিবার প্রবল বৃষ্টিপাতের কারণে অজয় নদে জলস্তর ক্রমশ বাড়তে থাকে। তার জেরেই ভেসে গিয়েছে অস্থায়ী সেতুটি।

আরও পড়ুন বাঁধ সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস

দৈনন্দিন কাজের জন্য দুই জেলার মানুষ  যাঁরা রোজ ওই সেতু পেরিয়ে যাতায়াত করেন, সেতু ভাঙায় সমস্যা বেড়েছে তাঁদের। সেতু ভেঙে পড়ায় কাঁকসা এবং ইলামবাজার থানার পুলিশ নদীতীরবর্তী এলাকায় নজরদারি শুরু করেছে জেলা পুলিস। রাজ্যের মুখ্যমন্ত্রী দুই জেলার মানুষের সমস্যার কথা ভেবে স্থায়ী ব্রিজ তৈরির কথা আগেই ঘোষণা করেছেন। জলের তোড় কিছুটা কমতেই এবার সেখানে নতুন স্থায়ী ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছে। রবিবার স্থায়ী ব্রিজের কাজ খতিয়ে দেখতে শিবপুর ঘাটের কাছে স্থায়ী ব্রিজের কাজ পরিদর্শন করলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার। এলাকায় স্থায়ী সেতুটি নির্মাণ হলে বর্ষাকালেও যাতায়াতের সমস্যা কমবে স্থানীয় বাসিন্দাদের।

আরও পড়ুন বিপর্যস্ত বীরভূম, কিছুটা স্বস্তিতে দামোদরের তীর

সেতু নির্মাণে গতি আনতে সংশ্লিষ্ট দফতরকে কাজে গতি আনার জন্য অনুরোঢধ করেছেন বিধায়ক। ইয়াসের পর অস্থায়ী সেতুটি ভেঙে যাওয়ায় গবাদি পশু ভেসে যায়। প্রাণের ঝুঁকি নিয়ে নদী সাঁতরেই পারাপার করে কাঁকসা থেকে ইলামবাজার শিল্পাঞ্চলে কাজ করতে আসা অসংখ্য মানুষ। লকডাউনের জেরে যাতায়াত কম থাকায় সেতু নতুন করে নির্মাণ হওয়ায় স্বস্তিতে সাধারণ মানুষ।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team