কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
মৃত্যুর সাত বছর পরেও পৈতৃক ভিটেয়!
চন্দন সেনগুপ্ত Published By:  • | Edited By: সোমদত্তা বসু
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১, ১০:০৮:৫১ পিএম
  • / ৭০৬ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: সোমদত্তা বসু

সাত বছর পেরিয়ে গেছে জ্ঞানেশ্বরী দুর্ঘটনার। পাড়া প্রতিবেশী সবার কাছেই তিনি মৃত। অথচ পৈতৃক ভিটেয় এসে উপস্থিত অমৃতাভ চৌধুরী ওরফে সাহেব। রেল দফতরের নথিতে মৃত্যু হয়েছে অমৃতাভ চৌধুরীর। জ্ঞানেশ্বরী দুর্ঘটনায় ছিন্নভিন্ন হয়ে গেছে দেহ। অথচ অক্ষত শরীরে গ্রামের বাড়িতে পৈতৃক ভিটেয় তাকে উপস্থিত হতে দেখে আঁতকে ওঠেন প্রতিবেশীরা। সেই থেকেই এলাকায় গুঞ্জনের বিষয়বস্তু অমৃতাভ। এলাকাবাসীর মধ্যে তৈরি হওয়া সন্দেহই শেষমেষ সত্যি হয়ে সামনে এল। বিমার টাকা, ক্ষতিপূরণ এমনকী রেলের চাকরি হাতিয়ে নিতে নিজেকে মৃত বলে প্রমাণ করেছে অমৃতাভ। শুক্রবার ভুয়ো নথি দিয়ে রেলের সঙ্গে প্রতারণা করার অভিযোগে তাকে গ্রেফতার করে সিবিআই।

অরও পড়ুন জ্ঞানেশ্বরীকাণ্ডে ‘জীবিত’কে ‘মৃত’, ধৃত ১

তদন্তে উঠে এসেছে, পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার বামুনপাড়া গ্রামের বাসিন্দা অমৃতাভ কামারশালা মোড়ে সম্প্রতি একটি বিরাট আবাসন নির্মাণের কাজ শুরু করেছিলেন। এমনকি একটি অংশ মোটা অঙ্কের টাকায় বিক্রিও করেছেন বলে খবর। স্থানীয় বাসিন্দাদের অনুমান মিথ্যে তথ্যের ওপর ভিত্তি করে প্রচুর টাকা তছরুপ করেছিলেন ওই ব্যক্তি।

আরও পড়ুন ওভারলোড ট্রাক আটক

তা থেকেই ওই ব্যক্তি রিয়েল এস্টেটের ব্যবসা শুরু করছিলেন বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। প্রতিদিন তার হাত খরচ ছিল বেশ কয়েক হাজার টাকা। আত্মীয় স্বজনদের অভিযোগ, তার মা বাবা এই ঘটনাটি প্রথম থেকেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন। অমৃতাভ ওরফে সাহেব এই বিষয় যাতে কিছু জানতে না পেরে সে ব্যবস্থাও করেছিলেন তারা। ফলে দীর্ঘদিন ঘটনাটি কার্যত ধামাচাপা পড়ে যায়। যদিও সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ প্রকাশ্যে আসে ঘটনাটি।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, তা জানতে কমিশনের সঙ্গে পুলিশের বৈঠক
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ভোটের আগে ৩ টি প্রকল্পকে আরও গুরুত্ব মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
IPL-এ ২৭০ কোটির বিনিয়োগ! কত টাকা ঢুকবে BCCI–এর ভাঁড়ারে?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘আশাকর্মীদের নিয়ে রাজনীতি করা হচ্ছে’, প্ররোচনায় পা না দেওয়ার বার্তা চন্দ্রিমার
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেলডাঙা কাণ্ডে ঘটনাস্থলে ফরেনসিক টিম, বড়ুয়া মোড়ে নমুনা সংগ্রহ  
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বেনারসে চুপিসারে দ্বিতীয়বার বিয়ে সাড়লেন হিরণ, পাত্রীকে দেখুন
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
অমিতাভের ‘সোনার কমোডে’র সঙ্গে সেলফি বিজয়ের
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
ব্যারাকপুরে SIR শুনানি ঘিরে উত্তেজনা, হয়রানির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘বাংলাদেশি’ তকমা দিয়ে হেনস্থা! SIR শুনানিতে বিডিও অফিসে হুলুস্থুল
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
‘দেশু ৭’-এ অনির্বাণকেই চান দেব-শুভশ্রী
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
বিশ্বকাপের আগে শেষ মহড়া! টি-২০ সিরিজ জিততে কী প্ল্যান সূর্যর?
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team