কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
হাতিনালা পরিদর্শনে মন্ত্রী
কৌস্তুভ ভৌমিক Published By:  • | Edited By: দেবস্মিতা মণ্ডল
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১, ০১:১১:০৯ পিএম
  • / ৩০০ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: দেবস্মিতা মণ্ডল

উত্তরবঙ্গে শুরু হয়ে গিয়েছে বর্ষা। বর্তমানে সেখানকার পরিস্থিতি ঠিক কী তা খতিয়ে দেখতে  বানারহাটের  হাতিনালার  পরিস্থিতি পরিদর্শন করে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তাঁর সঙ্গে ছিলেন অনগ্রসর কল্যাণ বিভাগ ও আদিবাসী উন্নয়ন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বুলুচিক বড়াইক।

প্রতি বছরই হাতিনালার জলে বানারহাট, বিন্নাগুরি সহ বেশ কিছু এলাকার বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়। ভোগান্তি হয় সাধারণ মানুষের। সারা বছর শুকনোই থাকে হাতিনালা। সাধারণত জুন-জুলাই মাসে  ভুটান পাহাড় থেকে বয়ে আসা জল হাতিনালার দু’কূল ছাপিয়ে এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি করে। এই পরিস্থিতি থেকে রেহাই পেতে বছর দুয়েক আগে সরকারি উদ্যোগে হাতিনালার পাড় বাঁধাই করে দেওয়া হয়। এতে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে, বলে দাবি সাধারণ মানুষের। এবার বর্ষার শুরুতে সেই হাতিনালা কী অবস্থায় রয়েছে তা শনিবার বিকেলে বানারহাটে এসে সরেজমিনে খতিয়ে দেখেন দুই মন্ত্রী। দুই মন্ত্রীর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন সেচ দফতরের বানারহাট ডিভিশনের এসডিও সুব্রত সুর, বানারহাটের বিডিও প্রহ্লাদ বিশ্বাস, ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক মিতালি রায় সহ অন্যান্য প্রশাসনিক কর্তাব্যক্তিরা। হাতিনালা ঘুরে দেখার পাশাপাশি সেখানকার মানুষদের সঙ্গে কথা বলে তাঁদের অভাব-অভিযোগ শোনেন তাঁরা। খুব দ্রুত সেইসব সমস্যার সমাধানের আশ্বাসও দেন দুই মন্ত্রী।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team