ওয়েব ডেস্ক: রাজ্যের বহু যুবক-যুবতীর জন্য বড় ভরসা হয়ে উঠেছে ‘যুবসাথী’ (Yuba Sathi) প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইতিমধ্যেই ৭ মার্চ থেকে এই প্রকল্পের সুবিধা পেতে শুরু করেছেন যোগ্য আবেদনকারীরা। প্রথমে ১ এপ্রিল থেকে এই প্রকল্প চালুর কথা থাকলেও পরে তা এগিয়ে আনা হয়। তবে বাস্তবে দেখা যাচ্ছে, অনেক যোগ্য প্রার্থী এখনও তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি।
কেন ‘যুবসাথী’র টাকা পেতে দেরি হচ্ছে?
রাজ্যে বর্তমানে নির্বাচনের আচরণবিধি কার্যকর থাকায় সরকারি দফতরের স্বাভাবিক কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। বিশেষ করে আধিকারিকদের লগইন আইডি সাময়িকভাবে নিষ্ক্রিয় থাকায় তাঁরা সরাসরি সমস্যার সমাধান করতে পারছেন না। এই কারণেই এই প্রকল্পের আর্থিক সুবিধা পেতে দেরি হচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে যাঁরা সমস্ত তথ্য সঠিকভাবে জমা দিয়েছেন কিন্তু এখনও টাকা পাননি, তাঁদের চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছে প্রশাসন। ধাপে ধাপে যোগ্যদের এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। তাই ধৈর্য ধরে অপেক্ষা করাই এখন একমাত্র উপায়।
আরও পড়ুন: সোমবার বিকেলে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ! কখন?
কীভাবে আপনার আবেদনের স্ট্যাটাস চেক করবেন?
আবেদনকারীরা খুব সহজেই নিজেদের আবেদনপত্রের অবস্থা (Yuba Sathi Status Check) অনলাইনে জানতে পারেন। দেখে নিন পদ্ধতি
- প্রথমে yubasathi.wb.gov.in ওয়েবসাইটে যেতে হবে
- ‘আবেদনের অবস্থা দেখুন’ অপশন নির্বাচন করতে হবে
- আবেদন নম্বর বা রেজিস্টার মোবাইল নম্বর দিতে হবে
- সিকিউরিটি কোড পূরণ করে সাবমিট করতে হবে
- এরপর স্ক্রিনে দেখা যাবে আবেদন গৃহীত হয়েছে কি না, নথি যাচাই চলছে, অনুমোদিত নাকি বাতিল হয়েছে
আবেদনপত্রে ভুল থাকলে কী করবেন?
যাঁদের আবেদনপত্রে কোনো ভুল রয়েছে বা আবেদন বাতিল হয়েছে, তাঁদের জন্যও রয়েছে সুযোগ। ভোটের আবহ শেষ হলে পুনরায় সংশোধনের সুযোগ দেওয়া হবে বলে জানা গিয়েছে।
দেখুন আরও খবর:

