Forbidden

You don't have permission to access th1s resource.

হাওড়ায় শুটআউট! পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ‘খুন’ যুবক - KolkataTV
31.1 C
Kolkata

হাওড়ায় শুটআউট! পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ‘খুন’ যুবক

Must Read

হাওড়া: কাকভোরে হাড়হিম করা কাণ্ড হাওড়ায় (Howrah)। পায়ে হেঁটে এসে পরপর ৬ রাউন্ড গুলি চালিয়ে পালাল দুষ্কৃতীরা। ভরা রাস্তায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালাল দুষ্কৃতীরা। গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু স্থানীয় যুবকের (Youth Shot Dead in Howrah)।কোনও সিনেমার দৃশ্য নয়।বুধবার ভোরে হাড়হিম ঘটনাটি ঘটেছে উত্তর হাওড়ার গোলাবাড়িতে। অভিযোগ দুই দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থলেই মৃত্যু যুবকের ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের হাওড়া হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়।

মৃত সফিক খানের বাড়ি গোলাবাড়ি থানার পিলখানায়। প্রোমোটিংয়ের ব্যবসা করতেন। এদিন ভোরে রাস্তার পাশে খাবার নিতে এসেছিলেন তিনি। সেই সময়ই দুই হামলাকারী এসে সফিকের সামনে দাঁড়ান। সেখানে হারুন ও রোহিত নামে ওই দুই দুষ্কৃতী তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে বলে অভিযোগ। দুই দুষ্কৃতী তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করে বলে অভিযোগ। ঘটনা স্থলে গোলাবাড়ি থানা পুলিশ আছে। সেই হাড়হিম করা দৃশ্য ধরা পড়েছে এলাকার সিসিটিভি ফুটেজে।সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ। সেই ফুটেজে দেখা গিয়েছে, রাস্তায় দুই যুবক কথা বলছিল শফিকের সঙ্গে। পাশে ছিলেন আরও কয়েকজন। কথা বলতে বলতেই আচমকাই দুই অভিযুক্তই আগ্নেয়াস্ত্র বার করে শফিকের মাথা ও বুকে মোট ৪ রাউন্ড গুলি চালায়। তারপর সেখান থেকে চম্পট দেন। সফিককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন:ভোটের আগে চাঞ্চল্য ভাঙড়ে, উদ্ধার বিপুল পরিমাণ তাজা বোমা!

ঘটনার পরই এলাকায় শোরগোল পড়ে যায়। খবর পেয়ে আসে গোলাবাড়ি থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তারা। এখনও পর্যন্ত হামলাকারীদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রাথমিক অনুমান, প্রোমোটারি সংক্রান্ত কোনও বিবাদ ও টাকা পয়সা নিয়ে ঝামেলার জন্য খুন করা হয়েছে শফিককে।মৃতের পরিবারের দাবি, প্রোমোটিং-এ বাঁধা ও টাকা দাবি করেছিল হারুন। আগেও হুমকি দিয়েছিল। এর পর উত্তেজিত জনতা হারুনের বাড়িতে ভাঙচুর চালায়। পুরনো ঝগড়ার জেরে সফিকের উপর হামলা হয়েছে বলে মৃতের পরিবারের অভিযোগ।

Latest News

হালিশহরে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ, কাদা-জুতো ছোড়ার অভিযোগ, উঠল ‘চোর-ডাকাতরানি’ স্লোগান

কলকাতা: হালিশহরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায়...

More Articles Like This