Forbidden

You don't have permission to access th1s resource.

মোদি সরকারের বিরুদ্ধে একজোট বিরোধীরা! ফোন করে অভিষককে কী বললেন রাহুল গান্ধী? - KolkataTV
32.2 C
Kolkata

মোদি সরকারের বিরুদ্ধে একজোট বিরোধীরা! ফোন করে অভিষককে কী বললেন রাহুল গান্ধী?

Must Read

ওয়েব ডেস্ক: মহিলা সংরক্ষণ (Women’s Reservation Bill) এবং লোকসভায় আসনবৃদ্ধি সংক্রান্ত ১৩১তম সংবিধান সংশোধনী বিল পাশ হয়নি লোকসভায় (Lok Sabha) ভোটাভুটিতে। এই ঘটনা সংসদে বিরোধীদের ঐক্য নিয়ে এক নতুন সম্ভাবনার পথ তৈরি করেছে। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে ফোনে কথা বললেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সূত্রের খবর, লোকসভায় বিল পাশ না হওয়ার পরই ফোনালাপ হয় দুই নেতার।

এখন প্রশ্ন হচ্ছে, লোকসভায় এই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটার পর তৃণমূল কংগ্রেসের সর্ভভারতীয় সভাপতির সঙ্গে কী বিষয়ে কথা বললেন লোকসভার বিরোধী দলনেতা? সূত্রের খবর, মোদি সরকারের এই বিল আটকে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান রাহুল গান্ধী। বাংলার বিধানসভা নির্বাচনের মুখে লোকসভার ভোটাভুটিতে তৃণমূল সাংসদদের উপস্থিতি অত্যন্ত জরুরি ছিল বলে মন্তব্য করেন রাহুল।

আরও পড়ুন: লোকসভায় মহিলা সংরক্ষণ-সহ বিল পাশ করাতে পারল না কেন্দ্র

সূত্রের দাবি, এদিন বেশ অনেকটা সময় ধরে দু’জনের কথা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বলেন, “সব সাংসদ উপস্থিত থাকলে বিরোধীদের সংখ্যা ২৫০-র গণ্ডি পেরিয়ে যেত।” তাঁর কথায় স্পষ্ট ইঙ্গিত—বর্তমানে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক হাওয়া ঘুরতে শুরু করেছে। অর্থাৎ, আগে যেখানে বিজেপির বিরুদ্ধে ক্রস ভোটিংয়ের অভিযোগ উঠত, এখন তাতেই দেখা যাচ্ছে পরিবর্তনের আলো। অনেকেই আবার এটিকে বৃহত্তর রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত বলে দাবি করছেন।

দেখুন আরও খবর:

Latest News

সপ্তম বেতন কমিশনের বিজ্ঞপ্তি জারি, আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হল রাজ্যের

ওয়েব ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার অবসান। রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন (Seventh Pay Commission) গঠনের বিজ্ঞপ্তি জারি...

More Articles Like This