38.9 C
Kolkata

ধর্ষণে বাধা, মহিলাকে ছুরি দিয়ে কোপ ঝালদায়

Must Read

ঝালদা- ধর্ষণের চেষ্টা প্রতিহত করতেই মহিলাকে ছুরি দিয়ে কোপ, ঝালদা থানায় (Jhalda Thana) অভিযোগে চাঞ্চল্য। ঝালদা থানার এক গ্রামে মহিলার উপর নৃশংস হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ,  ধর্ষণের চেষ্টা প্রতিহত করতেই ওই মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে এক দুষ্কৃতী। রবিবার রাতে এই ঘটনায় ঝালদা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়,  রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ পাশের নদী থেকে স্নান করে বাড়ি ফিরছিলেন ওই মহিলা। সেই সময় নির্জনতার সুযোগ নিয়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি পিছন থেকে তাকে ধরে ধর্ষণের চেষ্টা করে। মহিলা বাধা দিয়ে চিৎকার করলে অভিযুক্ত ব্যক্তি ক্ষিপ্ত হয়ে তার শরীরের একাধিক স্থানে ছুরি দিয়ে কোপ মেরে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয় এবং পরে তাকে পুরুলিয়া গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে (Purulia Government Medical College Hospital) ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

আরও পড়ুন- ভোট ঘোষণার পরই তৃণমূল ছাড়ছেন আরাবুল! কোন দলে যোগ দিচ্ছেন? দেখুন বড় খবর

ঘটনার পর মহিলার স্বামী গ্রামবাসীদের নিয়ে রবিবার রাতে ঝালদা থানায় লিখিত অভিযোগ জানান। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিজেপির বাঘমুন্ডি এক মন্ডল সভাপতি সঞ্জয় সিং দেও ও জেলা সভাপতি শঙ্কর মাহাতো।

শঙ্কর মাহাতো ঘটনার তীব্র নিন্দা করে জানান,  দুই দিনের মধ্যে দুষ্কৃতীকে গ্রেফতার না করলে গ্রামবাসীদের নিয়ে আন্দোলনে নামব।

Latest News

ইরান-আমেরিকা শান্তিচুক্তিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ওয়েব ডেস্ক : ১০০ দিনের বেশি সময় ধরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য (Middle East)। যার ফলে গোটা বিশ্ব ভুগছে জ্বালানি সংকটে।...

More Articles Like This