29 C
Kolkata

ভোটের দিনগুলিতে খোলা থাকবে মদের দোকান? জেনে নিন

Must Read

ওয়েব ডেস্ক : এপ্রিলের শেষের দিকে বাংলায় হতে চলেছে দু’ফায় বিধানসভা ভোট (West Bengal Assembly Election 2026)। আর তার আগেই বড় পদক্ষেপ রাজ্য আবগারি দফতরের (Excise Department)। কারণ, বঙ্গ নির্বাচনের ফলপ্রকাশ হচ্ছে আগামী ৪ মে। আর রাজ্যজুড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ‘ড্রাই ডে’ (Dry day) ঘোষণা করা হয়েছে।

আগামী ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল বঙ্গে দু’দফায় হতে চলেছে বিধানসভা নির্বাচন। এই দিন গুলিতে যেখানে ভোট রয়েছে, সেখানে মদের দোকান (liquor shops) ও বার বন্ধ থাকবে। এমনকি ফলপ্রকাশের দিন অর্থাৎ ৪ মে-তেও গোটা রাজ্যে বন্ধ থাকতে চলেছে মদের দোকান। নবান্ন সূত্রে খবর, নির্বাচন কমিশনের গাইডলাইন্স মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর নিয়ম বলছে, যেখানে যেদিন ভোট রয়েছে, তার ৪৮ ঘন্টা আগে থেকে বন্ধ থাকে মদের দোকান।

আরও খবর : বুধবারও কালবৈশাখীর সম্ভাবনা, বইতে পারে ঝোড়ো হাওয়া

রাজ্যে (West Bengal) প্রথম দফায় ভোট ২৩ এপ্রিল। সেদিন রাজ্যে মোট ১৫২টি আসনে ভোট হতে চলেছে। ফলে এদিন যে জায়গাগুলিতে নির্বাচন রয়েছে সেখানে ২১ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকেই বন্ধ থাকবে মদের দোকান ও বার। এর পর ২৯ এপ্রিল হবে দ্বিতীয় দফার ভোট। সেই নির্বাচনের আগে ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে একই নিয়ম কার্যকর থাকবে।

আর বঙ্গে ভোটের ফলাফল প্রকাশিত হবে আগামী ৪ মে। ফলে সেদিন গাটো রাজ্যে বন্ধ থাকবে মদের দোকান ও বার। শুধু তাই নয়, ফল প্রকাশের পরেও যদি কোনও আসনে পুনর্নির্বাচনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে নির্বাচনের আগে একই নিময় জারি থাকবে বলে জানানো হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

নিম্নচাপের জোড়া প্রভাবে রাজ্যজুড়ে দুর্যোগ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গে কমলা সতর্কতা

কলকাতা: সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং সুস্পষ্ট নিম্নচাপের জোড়া প্রভাবে শুক্রবার থেকেই কার্যত বৃষ্টিতে ভিজছে গোটা পশ্চিমবঙ্গ (Weather Update)। কলকাতা-সহ...

More Articles Like This