বাদ যাওয়া ভোটারদের কী হবে? CEO দফতরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল

0
25

ওয়েবডেস্ক-  CEO দফতরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল (Trinamool Congress Delegation) । চন্দ্রিমা ভট্টাচার্য)  (Chandrima Bhattacharya, মহুয়া মৈত্র (Mahua Moitra)  ও পার্থ ভৌমিকরা (Partha Bhowmick) । তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল বলছেন, ২৮ ফেব্রুয়ারি ৭ কোটি ৪ লক্ষ ভোটার থেকে ১৫ মার্চ ৬ কোটি ৪৪ লক্ষ হয়ে গেল। সাপ্লিমেন্টারি তালিকা (Supplementary List)  এখনও প্রকাশ হল না।
হাইকোর্টের সঙ্গে লিয়াজো রেখে চলার কথা নির্বাচন কমিশনের (Election Commission) । তা হচ্ছে না। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ না হলে সেখানে বাদ যাওয়া ভোটাররা (Excluded Voter)  কিভাবে ট্রাইব্যুনালে যাবে। কোনও উত্তর কমিশনের থেকে পাওয়া যাচ্ছে না। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এর পেছনে কারণ কি? ভোটের অধিকার রক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনের, হাইকোর্টের নয়।

আরও পড়ুন-  প্রার্থী ঘোষণার আগেই মমতা জানিয়ে দিলেন, বিজেপি কত সিট পাবে!

প্রসঙ্গত, গত রবিবার ভোটের দিনক্ষণ ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। দুই দফায় বাংলায় ভোট হবে। প্রথম দফা ২৩ এপ্রিল ও দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। এদিকে এখনও প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বিচারাধীন। তাদের কী হবে, তারা কি আদৌ ভোট দিতে পারবেন? কমিশন তাদের নিয়ে কী চিন্তা ভাবনা করছেন, সেই নিয়ে কোনও স্পষ্ট উত্তর দেননি জ্ঞানেশ কুমার। বলা যেতে পারে, সাংবাদিকদের এই প্রশ্ন সুকৌশলে এড়িয়ে যান তিনি।

এদিকে ভোটের দিন এগিয়ে আসছে। ইতিমধ্যে বাম ও বিজেপি প্রথম দফা ও আজ তৃণমূল ২৯৪ আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। কিন্তু এখনও পর্যন্ত ৬০ লক্ষ ভোটারের ভাগ্য ঝুলেই রয়েছে।
প্রথম থেকে এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে খুশি নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে এত তাড়াহুড়োর কী দরকার ছিল সেই প্রশ্ন তুলেছেন তিনি। এদিকে ৬০ লক্ষ ভোটারের কোনও মীনাংসা না করেই ভোটের দিন ক্ষণ ঘোষণা করে দিল কমিশন। ফলে ফের এই নিয়ে সরব হল রাজ্যের শাসক দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here