ওয়েবডেস্ক- সাংবাদিক বৈঠক নিয়ে রাজ্যবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দিলেন রাজ্যের নয়া পুলিশ কমিশনার অজয় নন্দা (New police commissioner Ajay Nanda ) । মঙ্গলবার সাংবাদিক বৈঠক থেকে পুলিশ কমিশনার বলেন, ‘আইন শৃঙ্খলা আমরাই দেখছি। মন্ত্রী শশী পাঁজার বাড়ির ঘটনা দুভাগ্যজনক। অবাধ শান্তিপূর্ণ ভোট করানোই কলকাতা পুলিশের লক্ষ্য। শান্তিপূর্ণ নির্বাচন করতে যা দরকার সেটাই করছি।‘
রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) দিনক্ষণ ঘোষণার পরই প্রশাসনে বড়সড় রদবদল। কলকাতার পুলিশ কমিশনারের (Kolkata Police Commissioner) পদ থেকে সরানো হল সুপ্রতিম সরকারকে। তাঁর জায়গায় দায়িত্ব নিলেন অজয় নন্দা (Ajay Nanda)। সোমবারই তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নিয়েই তাঁর সোজাসাপ্টা বার্তা “আই মাস্ট নট ফেল।”
অপরদিকে আরও একটি চাঞ্চল্য বিষয়, বিধানসভা ভোট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্য প্রশাসনে নজিরবিহীন পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে রাতারাতি বদলি করা হয়। এরপর সোমবার সকালে পুলিশ প্রশাসনের শীর্ষস্তরেও একাধিক বদল ঘোষণা করে কমিশন। নির্বাচনী বিধি জারি হওয়ার পরপরই কলকাতার পুলিশ কমিশনার থেকে রাজ্য পুলিশের ডিজি, আইজি একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়। কমিশনের নির্দেশ অনুযায়ী, যাঁদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদের সোমবার দুপুর ৩টার মধ্যে দায়িত্ব গ্রহণ করতে বলা হয়। সেই নির্দেশ মেনেই কলকাতার নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেন অজয় নন্দা
আরও পড়ুন- ‘আই মাস্ট নট ফেল’, দায়িত্ব নিয়েই বার্তা নতুন নগরপাল অজয় নন্দার
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) নির্ঘন্ট প্রকাশের পর নজরবিহীন ভাবে মধ্যরাতে মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব পদে রদবদল করে নির্বাচন কমিশন (Election Commission)। বদল করা হয়েছে কলকাতা পুলিশ কমিশনার, রাজ্য পুলিশের ডিজি-সহ একাধিক পুলিশকর্তাকে। এবার নির্বাচন কমিশন একাধিক জেলার পুলিশ সুপারকে (12 Police Super Transferred) বদল করল। এক ধাক্কায় রাজ্যের এক ডজন পুলিশ সুপার বদল করা হল। শুধু তাই নয়, কলকাতা ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়কেও এদিন সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডেকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। বদল করা হয়েছিল কলকাতার পুলিশ কমিশনারকেও। তার ২৪ ঘণ্টা কাটতে না-কাটতেই নতুন রদবদল। কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১২ জায়গার পুলিশ সুপারকে বদল করা হয়েছে। বদল করা হয়েছে বারাসত পুলিশ জেলা, কোচবিহার, বীরভূম, ইসলামপুর পুলিশ জেলা, হুগলি রুরাল, ডায়মন্ড হারবার পুলিশ জেলা, মুর্শিদাবাদ পুলিশ, বসিরহাট পুলিশ জেলা, মালদহ, পূর্ব মেদিনীপুর, জঙ্গিপুর এবং পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে।
