আজ ইডেন ম্যাচে বৃষ্টির সম্ভাবনা কতটা? দেখুন বিগ আপডেট

Must Read

ওয়েবডেস্ক-   আজ কলকাতায় (kolkata)  আজ ভারত-ওয়েস্ট ইন্ডিজ হাইভোল্টেজ ম্যাচ (India-West Indies high-voltage match) । ভারত (India)  কিংবা ওয়েস্ট ইন্ডিজ, আজ যারাই জিতবে তারাই উঠে যাবে সেমিফাইনালে। তবে আজকের এই খেলায় কী কোনওভাবে রণেভঙ্গ দিতে পারে বৃষ্টি। কারণ সকাল থেকেই কলকাতার আকাশে (Kolkata Cloudy Weather) মেঘ, সেভাবে সূর্যের দেখা নেই। আর অপরদিকে ঘূর্ণাবর্ত থেকে পশ্চিমী ঝঞ্ঝার (Western storm)  এসে উপস্থিত হয়েছ।

ফলে বৃষ্টির (Rain) একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। এদিকে দক্ষিণবঙ্গে (South Bengal)  তাপমাত্রার (Temperature) পারদ ঊর্ধমুখী। দোলের আগেই বঙ্গে শীতের আমেজ আর নেই। সকালের দিকে হালকা একটু একটু শীত শীত অনুভূত হলেও বেলা বাড়তে থাকার সঙ্গে সঙ্গেই রোদের তেজ। তবে উত্তরবঙ্গে (North Bengal) শীতের আমেজ রয়েছে। তবে দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই ফ্যান চলছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মার্চের শুরুতেই আরও গরম বাড়তে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।

এই মুহূর্তে কলকাত্রা সহ হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া সর্বত্রই আবহাওয়া শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। বাড়বে তাপমাত্রা। সোমবারের পর থেকে আরও বাড়বে তাপমাত্রা। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা।

আরও পড়ুন-  ১০ মার্চের আগে দ্বিতীয় পর্যায়ের ২৪০ বাহিনী আসছে রাজ্যে

কলকাতা সহ জেলাগুলিতেও একই পরিস্থিতি থাকবে। আপাতত ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশে থাকবে। মার্চের শুরুতেই পাল্টে যাবে গোটা চিত্র। ৩৫ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা।

হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে থাকা একটি নিম্নচাপ ঘূর্ণাবর্তের রূপ নিয়েছে। পাশাপাশি জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায় সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। সোমবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে। সব মিলিয়ে আবহাওয়ার মুড পরিবর্তন হবে। উত্তরের কোথাও কোথাও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজও দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে।

সেইসঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বাকি সমস্ত জেলায় আবহাওয়া শুকনো থাকবে। উত্তরের জেলাগুলিতে এখনও কুয়াশার দাপট রয়েছে। আগামী কয়েকদিনে এই অবস্থাই চলবে। কুয়াশার জেরে দৃশ্যমানতা কোথাও কোথাও ৯৯৯ থেকে ২০০ মিটারে নেমে যেতে পারে।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This