অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের আগে কী জানাল কমিশন?

Must Read

ওয়েব ডেস্ক : এসআইআর (SIR) প্রক্রিয়ার চূড়ান্ত ভোটার তালিকায় অনেকের নাম ছিল বিচারাধীনের তালিকায় (Under adjudication List)। সোমবার সেই তালিকা প্রকাশ হতে চলেছে। জানা যাচ্ছে, রবিবার সন্ধ্যা পর্যন্ত ২৮ লক্ষ ৬ হাজার জনের বিচারাধীনদের নাম নিষ্পত্তি হয়েছে। ফলে প্রথম দফার তালিকায় সেই নামগুলি থাকবে বলে জানানো হয়েছে কমিশনের (Election Commission) তরফে। এর পরেই বাকি নামের তালিকা প্রকাশ করা হবে। তা প্রকাশ করা হবে প্রতি শুক্রবার। কমিশন জানিয়েছে, আগামী ৬ এপ্রিলের মধ্যে বিচারাধীন থাকা মোট ৬০ লক্ষ নামের সমাধানের চেষ্টা চালানো হচ্ছে।

কমিশন (Election Commission) সূত্রে খবর, গত ২৮ জানুয়ারি যেভাবে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছিল সেইভাবেই এই তালিকা প্রকাশ করা হবে। এই তালিকায় অ্যাডিশন এবং ডিলিশন নামে দু’টি কলম থাকবে। তাতে কাদের নাম ভোটার তালিকায় উঠল, কাদের উঠল না, তা জানতে পারবেন ভোটাররা। এছাড়া বুথ, বিডিও, এসডিও অফিস এবং জেলাশাসকের দফতরেও এই তালিকা ঝোলানো হবে। সূত্রের খবর, এই তালিকায় যাদের নাম বাদ পড়বে তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করে নাম তুলতে পারবেন।

আরও খবর : সোমবার বিকেলে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, নিষ্পত্তি হতে পারে প্রায় ২৮ লক্ষ নাম

এদিকে তালিকা প্রকাশের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তৎপর হয়েছে কমিশন। এ নিয়ে রবিবার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালের (Manoj Kumar Agarwal) নেতৃত্বে একটি বৈঠকও হয়েছে। যেখানে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে খবর।

অন্যদিকে এ নিয়ে সতর্ক রয়েছে নবান্নও (Nabanna)। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে জেলাশাসকদের কাছে চিঠি পাঠানো হয়েছে। সেখানে জানানো হয়েছে, সোমবার বিচারাধীন ভোটারদের প্রথম তালিকা প্রকাশ করা হতে পারে। সেই কারণে আইনশৃঙ্খলা ঠিক রাখতে পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

বিশ্বব্যবস্থায় বদলের ডাক, গ্লোবাল সাউথকে সিদ্ধান্ত গ্রহণে এগিয়ে আসার আহ্বান মোদির

ওয়েব ডেস্ক : বিশ্ব পরিচালনার ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলির ভূমিকা আরও বাড়ানো প্রয়োজন। ব্রিকস সম্মেলনের (BRICS Summit) মঞ্চ থেকে গ্লোবাল...

More Articles Like This