বাগদা: বাগদায় এবার লড়াই হতে চলেছে ঠাকুর পরিবারের মধ্যে। বাগদায় বিজেপি প্রার্থী শান্তনু স্ত্রী সোমা ঠাকুর (Soma Thakur)। একদিকে মমতা ঠাকুর কন্যা তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বোন মধুপর্ণা ঠাকুর (Madhuparna Thakur) তৃণমূলের হয়ে লড়াই করেছেন অন্যদিকে বিজেপির টিকিটে লড়বেন শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর (Soma Thakur BJP Candidate Bagda)। মঙ্গলবার সকালে বিজেপির চতুর্থ দফার প্রার্থী তালিকা (BJP 4th Candidate Llist) প্রকাশ। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) চতুর্থ প্রার্থী তালিকায় ১৩ প্রার্থীর নাম প্রকাশ করে গেরুয়া শিবির।সেখানেই বাগদা বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসাবে নাম রয়েছে সোমা ঠাকুরের। অন্যদিকে এই আসনে তৃণমূলের প্রার্থী মমতা ঠাকুরের কন্যা তথা বিদায়ী বিধায়ক মধুপর্ণা ঠাকুর। তিনিও ঠাকুরবাড়ির সদস্য, সম্পর্কে শান্তনু ঠাকুরের জ্যাঠতুতো বোন। ফলে বাগদা বিধানসভা কেন্দ্রে এবার লড়াই ননদ-বউদির।
মতুয়া গড় হিসাবে পরিচিত বাগদা। গত ২০২১ সালে এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়াই করেছিলেন বিশ্বজিৎ দাস। বিপুল ভোটে জয়ও পেয়েছিলেন। পরে যদিও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বিশ্বজিৎ। গত লোকসভা নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন। কিন্তু জয় আসেনি।এবারও বাগদা আসনে মধুপর্ণার উপরেই আস্থা রেখেছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। নাম ঘোষণা হতেই প্রচারেও নেমে পড়েছেন তিনি। এবার এই বাগদা বিধানসভা কেন্দ্রে মধুপর্ণার প্রতিদ্বন্দ্বী তাঁরই দাদার স্ত্রী সোমা ঠাকুর। প্রার্থী হয়ে জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাবাদী সোমা ঠাকুর।বাগদা বিধানসভা নির্বাচনে ঠাকুর পরিবারের দুই সদস্যার মধ্যেকার এই লড়াই নির্বাচনে এক আলাদা রাজনৈতিক লড়াইয়ে পরিণত হবে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন:কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ নয়, আধিকারিক বদলি ইস্যুতে জোড়া মামলা খারিজ হাইকোর্টে
উত্তর ২৪ পরগনার বাগদা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের পত্নী সোমা ঠাকুরকে। সোমা ঠাকুর জানান, তিনি রাজনীতিতে আসবেন সেইভাবে কোন পরিকল্পনা ছিল না। বিজেপি তাকে যোগ্য মনে করে প্রার্থী করেছে তার জন্য তিনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কে ধন্যবাদ জানিয়েছেন। একইসঙ্গে তিনি ১০০ শতাংশ জেতার পক্ষে আশাবাদী বলে তিনি জানিয়েছেন। সোমার দাবি শুধু বাগদায় নয় গোটা রাজ্যে পদ্ম ফুল ফুটবে। বাগদায় তৃণমূল প্রার্থী ঠাকুরবাড়ির কন্যা মধুপর্না ঠাকুর। ফলে এই কেন্দ্রে বৌদি ননদের লড়াই হতে চলেছে। এ বিষয়ে সোমা ঠাকুর বলেন, পারিবারিক বিষয়টা আলাদা। রাজনৈতিকভাবে যে যার লড়াই লড়বে। মতুয়ার বিজেপির দিকে সমর্থন দেবে।উল্লেখ্য, সক্রিয় রাজনীতিতে না থাকলেও গত লোকসভা নির্বাচনে শান্তনু ঠাকুরের প্রচারে দেখা গিয়েছিল সোমা ঠাকুরকে। বর্তমানে মতুয়াদের মাতৃসেনার প্রধান তিনি। এদিকে বাগদা বিধানসভায় সোমা ঠাকুরের নাম ঘোষণা হতেই বিজেপির নিচুতলার কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

