পাথরপ্রতিমায় জনসভা থেকে কোন ১০ প্রতিজ্ঞা অভিষেকের?

0
40

ওয়েব ডেস্ক: বঙ্গে বেজে গিয়েছে ভোটের দামামা। আজ, মঙ্গলবার পাথরপ্রতিমা থেকে নির্বাচনী প্রচার শুরু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জনসভা থেকে এলাকার ভোটারদের কাছে ১০ প্রতিজ্ঞা করলেন তিনি। কত মার্জিনে জিততে হবে সেই টার্গেটও বেঁধে দিলেন অভিষেক।এদিন সভা থেকে ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদ বলেন, লক্ষ্মীর ভাণ্ডার’ (Lakshmir Bhandar) প্রকল্প চালু রাখা ও আরও শক্তিশালী করা। জনসভা থেকেই চতুর্থবার ক্ষমতায় এলে ৩০ হাজার কোটি টাকার কৃষি বাজেট ঘোষণা করা হবে বলে জানালেন অভিষেক। এপ্রিলের শেষ রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ বললেন, “৪০ হাজারের বেশি ব্যবধানে জিততে হবে।” এবার দ্বিগুণ টার্গেট বেঁধে দিলেন তিনি।

সব রাজনৈতিক দল প্রচারে ঝাঁপিয়েছে। অন্যদিকে তৃণমূল দক্ষিণে অভিষেক ও উত্তরে মমতা প্রচারে ঝড় তুলতে নেমেছেন। নির্বাচনকে পাখির চোখ করে মঙ্গলবার পাথরপ্রতিমায় জনসভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি এলাকাবাসীর কাছে পাঁচ প্রতিজ্ঞা করেন। বলেন চতুর্থবারের জন্য তৃণমূল ক্ষমতায় এলে এই পাঁচ কাজ প্রথমেই করা হবে। দ্বিতীয়ত, সকলের মাথার উপর পাকা ছাদ নিশ্চিত করতে আবাস যোজনার বাড়ি। তৃতীয়ত, প্রতিটি ব্লক ও টাউনের মানুষের দোরগোড়ায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া। চতুর্থত, কেন্দ্রীয় অনুদান না এলেও প্রতিটি বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়া। পঞ্চমত, বয়স্কদের জন্য বার্ধক্যভাতা নিশ্চিত করা।

আরও পড়ুন: প্রথম নির্বাচনী জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট মন্তব্য অভিষেকের

এর পাশাপাশি তিনি ঘোষণা করেন, তৃণমূল চতুর্থবার ক্ষমতায় এলে ৩০ হাজার কোটি টাকার কৃষি বাজেট আনা হবে। কৃষকদের উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করাই এই বাজেটের মূল লক্ষ্য বলে জানান তিনি।সভা থেকে বিজেপিকেও কড়া ভাষায় আক্রমণ করেন অভিষেক। গত বিধানসভা নির্বাচনে পাথরপ্রতিমা আসনে তৃণমূল জিতেছিল ২২,১৩৪ ভোটে। মঙ্গলবার সেই ব্যবধান প্রায় দ্বিগুণ করার টার্গেট দিয়ে অভিষেক কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, “এবার লড়াই হবে ৪০ হাজারের বেশি ব্যবধানে জেতার। তিনি বলেন, বাংলার মানুষের অধিকার ছিনিয়ে নিতে চাইছে দিল্লি।বিরোধী দলকে যেন ৫০ হাজারের বেশি ভোট না দেওয়া হয়, এই বার্তাও দেন দলীয় কর্মী-সমর্থকদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here