12.8 C
New York

ভোটার তালিকায় যুক্ত ৭ লক্ষ নতুন নাম, জানাল নির্বাচন কমিশন

Must Read

কলকাতা: ভোটার তালিকায় ৭ লক্ষ নতুন নাম, মোট ভোটার কমে দাঁড়াল ৬.৮ কোটি। ২০২৬-এর হাইভোল্টেজ লড়াইয়ের আগে এই সংযোজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্যে নতুন ভোটার বৃদ্ধির সংখ্যা জানাল নির্বাচন কমিশন (Election Commission)। ভোটার তালিকায় সম্প্রতি প্রায় ৫ লক্ষ নতুন নাম যুক্ত হয়েছে বলে জানা গিয়েছে। খসড়ার পর থেকে দু’দফার ভোটের মনোনয়ন জমার আগে পর্যন্ত ফর্ম-৬ জমা নিয়েছে কমিশন। প্রায় ৭ লক্ষ ভোটার ফর্ম-৬ জমা দিয়ে তালিকায় নাম তুলেছেন। অন্য দিকে, বর্তমান ভোটার তালিকার হিসাবে পুরুষদের তুলনায় মহিলা ভোটার সংখ্যা বেশি কমেছে।

রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন (Special Summary Revision) প্রক্রিয়া শেষে সামনে এল নতুন পরিসংখ্যান। তথ্য বলছে, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করেছেন প্রায় সাত লক্ষ নতুন ভোটার। বিধানসভা ভোটের মোট ভোটার সংখ্যা এখন দাঁড়িয়েছে ৬ কোটি ৮২ লক্ষ ৫১ হাজার ৮। ট্রাইবুনালের বিচারপতিদের নিষ্পত্তির পরে ওই সংখ্যা সামান্য বৃদ্ধি হতে পারে। গত ৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। ওই দিন পর্যন্ত নতুন ভোটার হয়েছেন ৬ লক্ষ ৯৬ হাজার ৮২৪ জন। প্রথম দফায় ভোটার বেড়েছে ৩ লক্ষ ২২ হাজার ১৭ জন। আর ৩ লক্ষ ৮৭ হাজার ৭৪৭ নতুন ভোটার বেড়েছে দ্বিতীয় দফায়। গত এক মাসে আরও প্রায় ৫ লক্ষ নতুন নাম যুক্ত হয়েছে।

আরও পড়ুন : শওকত আমার ডান হাত, দরকার পড়লে নিজের সিকিউরিটি তুলে নিয়ে ওকে দেব: মমতা

সবচেয়ে বেশি নাম উঠেছে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং পূর্ব মেদিনীপুরে। উত্তর ২৪ পরগনা জেলা থেকেই ৭১ হাজারের বেশি নাম উঠেছে। প্রায় ৪৪ হাজার নতুন নাম ভোটার তালিকায় যোগ হয়েছে কলকাতায়। কমিশন জানিয়েছে, এই সব ভোটারদের বেশির ভাগই নতুন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা মোট ভোটারের সংখ্যা ৩ কোটি ৪৯ লক্ষ ৩৫ হাজার। অন্যদিকে মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৩৩ লক্ষ ১৪ হাজার। জানা গিয়েছে তৃতীয় লিঙ্গ ভোটারের সংখ্যা আগের তুলনায় কিছুটা বেড়েছে।

Latest News

মমতা সরকারের সামাজিক প্রকল্প কি বন্ধ হচ্ছে? বৈঠকে বড় সিদ্ধান্ত শুভেন্দুর

কলকাতা: রাজ্যে পালাবদলের পর আগের সরকারের সামাজিক প্রকল্প চালু থাকবে কি না তা নিয়ে স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠেছিল সানুষের...

More Articles Like This