26.5 C
Kolkata

কবে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স? জানিয়ে দিল WBJEE, কবে কী পরীক্ষা? দেখে নিন

Must Read

ওয়েব ডেস্ক: বিধানসভা নির্বাচনের পরই রাজ্যে অনুষ্ঠিত হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE 2026)। শুক্রবার পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি ঘোষণা করল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEEB)। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৪ মে, রবিবার রাজ্যে হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। একদিনে দু’দফায় নেওয়া হবে এই পরীক্ষা, যা নেওয়া হয় ইঞ্জিনিয়ারিং (Engineering), আর্কিটেকচার ও ডেন্টাল সার্জারি বিভাগের স্নাতক স্তরে ভর্তির জন্য।

বোর্ডের ঘোষণা অনুযায়ী, আগামী ১০ মার্চ থেকে অনলাইনে আবেদনপত্র পাওয়া যাবে। নির্ধারিত ফি জমা দিয়ে পরীক্ষার্থীরা অনলাইনে ফর্ম পূরণ করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৫ এপ্রিল। আবেদন করার পর ফর্মে কোনও ভুল থাকলে তা সংশোধনের সুযোগও দেওয়া হয়েছে। ৭ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফর্ম সংশোধন করা যাবে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাব ভারতে! রান্নার গ্যাস নিয়ে নয়া নির্দেশিকা কেন্দ্রের

এরপর পরীক্ষার্থীদের জন্য অনলাইনে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে। ১৫ মে থেকে ২৪ মে পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষার্থীদের তা ডাউনলোড করে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

পরীক্ষার দিন ২৪ মে, প্রথম দফায় সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অঙ্ক পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় দফায় দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত ফিজিক্স ও কেমিস্ট্রি পরীক্ষা হবে। তবে ফলাফল কবে প্রকাশ করা হবে, তা এখনও ঘোষণা করেনি বোর্ড। পরে সেই দিন জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

দেখুন আরও খবর:

Latest News

More Articles Like This