ভোট বড় দায়! হাতে তুলে নিলেন রেজর, সেলুনে ঢুকে ব্যক্তির দাড়ি কামিয়ে দিলেন বিজেপি প্রার্থী

0
37

পশ্চিম মেদিনীপুর- বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026)  মুখে ভোটপ্রচারে (Election Capaign)  অভিনব চমক দিলেন বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি (Bjp Candidate Ramaprasad Giri) । সোমবার পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) নারায়ণগড় এলাকায় প্রচারের সময় এক ব্যতিক্রমী কাণ্ড ঘটিয়ে বসলেন তিনি। প্রচারের মাঝপথে হঠাৎই একটি স্থানীয় সেলুনে ঢুকে পড়েন প্রার্থী। সেখানে তখন এক খদ্দের দাড়ি কামানোর জন্য বসেছিলেন। প্রার্থী নিজেই হাতে রেজর তুলে নিয়ে ওই খদ্দেরের দাড়ি কামিয়ে দেন। এই দৃশ্য দেখে এলাকায় ব্যাপক কৌতূহল তৈরি হয়।

​ভোটের বাজারে ভোটারদের মন পেতে প্রার্থীরা সাধারণত বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন। কিন্তু সেলুনে ঢুকে খদ্দেরের দাড়ি কামানোর এমন ঘটনা সচরাচর দেখা যায় না।

এই ঘটনার কথা মুহূর্তের মধ্যে জানাজানি হতেই সেলুনের সামনে ভিড় জমে যায়। অনেকেই প্রার্থীর এই কাজ দেখে অবাক হয়ে যান। রাজনৈতিক মহলের মতে,  সাধারণ মানুষের খুব কাছাকাছি পৌঁছাতেই রমাপ্রসাদ গিরি এই পথ বেছে নিয়েছেন। সকাল থেকেই নারায়ণগড়ের বিভিন্ন প্রান্তে দলীয় কর্মীদের নিয়ে পদযাত্রা ও দেওয়াল লিখনের তদারকি করছিলেন তিনি।

আরও পড়ুন-  ভোটের আগে সীমান্তে কড়া নজরদারি পুলিশের, চলছে নাকা চেকিং

​এই বিষয়ে বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি জানান, যে তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে ভালোবাসেন। গত নির্বাচনে অল্প ব্যবধানে পরাজিত হলেও গত সাড়ে চার বছর ধরে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে সামিল হয়েছেন।

তাঁর মতে, শুধু ভোটের সময় নয়,  সারা বছর মানুষের সেবা করাই তাঁর লক্ষ্য। প্রার্থীর এই উদ্যোগ নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ কেউ একে ভালো নজরে দেখলেও বিরোধীরা একে নিছকই সস্তা প্রচারের কৌশল বলে দাবি করেছেন। তবে প্রচারের এই নতুন চমক যে নারায়ণগড় জুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তা বলাই বাহুল্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here