ওয়েবডেস্ক- খুব সাধারণ বিষয় থেকে হয়ে গেল খুন! কাপড় মেলা নিয়ে দুই-জা-এর ঝগড়া শুরু হয়। সেই ঝগড়া থামাতে গিয়েছিলেন দুই ভাই। কিন্তু সমস্যার সমাধান তো হল না, মারাত্মক কাণ্ড ঘটে গেল। চরম পর্যায়ের পৌঁছে গেল সেই বিবাদ। দাদার হাতে খুন হতে হল ভাইকে।
মালদার (Malda) হরিশচন্দ্রপুরের (Harishchandrapur) ঘটনা। মৃতে নাম নুরুল ইসলাম। দুই ভাইয়ের বাড়ি হরিশচন্দ্রপুরের নানারাহী এলাকায়। একই বাড়িতে পরিবার নিয়ে থাকেন বড় ভাই হেফজুর রহমান (Elder brother Hefjur Rahman) ও ছোটভাই নুরুল ইসলাম (Younger brother Nurul Islam) । দুই পরিবারে মধ্যে বিভিন্ন কারণে অশান্তি লেগেই থাকত। কিন্তু এবারে যা ঘটনা ঘটল তা কম্পনার বাইরে। বাড়িতে কাপড় মেলা নিয়ে দুই জায়ের মধ্যে ঝামেলা, তা থামাতে গিয়ে ঘটে গেল রক্তারক্তি কাণ্ড।
আরও পড়ুন- কেস ডাইরি নিয়ে টানাপোড়েন, বেলডাঙা নিম্ন আদালতের নির্দেশে স্থগিতাদেশ নয় এখনই
ওই বিবাদ মেটাতে হেফজুর রহমান ও নুরুল ইসলাম আসরে নেমেছিলেন। কিন্তু বিবাদ মেটা তো দূরের কথা, দুই ভাইয়ের মধ্যেই ঝগড়া শুরু হয়ে যায়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সেসময় বাঁশ ও লোহার রড দিয়ে ভাইকে মারে দাদা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে ৩৬ বছর বয়সী ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাকে মৃত বলে জানান, হরিশচন্দ্রপুর থানায় ভর্তি করা হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত হেফজুর রহমান। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে পুলিশ। দুই জা-কেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
